এপস্টেইনের ফাঁস হওয়া বার্তায় খাসোগি হত্যার নতুন মোড়
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত জেফরি এপস্টেইন–সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নতুন নথিতে আলোচিত সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এসব নথিতে দেখা যায়, খাসোগি হত্যার কয়েক দিনের মধ্যেই কুখ্যাত যৌন অপরাধী ও অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন আনাস আল রশিদ নামের এক ব্যক্তির সঙ্গে একাধিকবার বার্তা আদান–প্রদান করেন।
রোববার (১ ফেব্রুয়ারি) মিডল ইস্ট আই–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত নথিতে দেখা গেছে, সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে এপস্টেইন ও আল রশিদের মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে খাসোগিকে হত্যা করা হয়। সে সময় অভিযোগ ওঠে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরবর্তী তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও সিদ্ধান্তে পৌঁছায় যে যুবরাজ এই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন।
খাসোগি হত্যাকাণ্ড দ্রুতই একটি আন্তর্জাতিক সংকটে পরিণত হয়। ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাসোগির হত্যার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা ছড়িয়ে পড়ে।
নথিতে থাকা একটি ফলোআপ ই–মেইলে এপস্টেইন লেখেন, একটি পরোক্ষ সূত্র তাকে জানিয়েছে—হত্যা অভিযানে অংশ নেওয়া এক ব্যক্তি ফোনে একটি ভিডিও ধারণ করেছিলেন। পরবর্তীতে সেই ফোন হ্যাক করে তৃতীয় পক্ষ ভিডিও ফুটেজটি সংগ্রহ করে।
২০১৮ সালের ১২ অক্টোবর তারিখে পাঠানো এক বার্তায় আল রশিদ খাসোগি হত্যাকে ‘বীভৎস… অত্যন্ত বীভৎস’ বলে উল্লেখ করেন।এর জবাবে এপস্টেইন লেখেন,“আমার মনে হচ্ছে এর পেছনে বড় কিছু রয়েছে। যদি প্রকাশ পায় যে এমবিজেড তাকে (মোহাম্মদ বিন সালমান) ফাঁসিয়ে দিয়েছেন, তবে আমি মোটেও অবাক হব না।”
এখানে এমবিজেড বলতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান–কে বোঝানো হয়েছে।এপস্টেইনের ওই মন্তব্যের জবাবে আল রশিদ শুধু লেখেন, “হুমমম।”
পরবর্তী বার্তায় আল রশিদ সতর্ক করে লেখেন, খাসোগি হত্যাকাণ্ড এখন একটি কূটনৈতিক লড়াই ও গণমাধ্যম যুদ্ধে রূপ নিয়েছে। তিনি উল্লেখ করেন, সৌদি আরব যদি নিজেদের রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেয়, তবে তারা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন হারাতে পারে। তার মতে, সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা হবে—সত্য প্রকাশ করা, তা যতই অস্বস্তিকর হোক না কেন।
১৩ অক্টোবর ২০১৮ তারিখে এপস্টেইন আরেকটি কথোপকথনে প্রশ্ন তোলেন—খাসোগিকে কি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা সম্ভব, কিংবা এই হত্যাকাণ্ডকে একটি ব্যর্থ গোপন অভিযান বা কারও জন্য ফাঁদ পাতার ঘটনা হিসেবে উপস্থাপন করা যায় কি না। এসব আলোচনায় তিনি বারবার আবুধাবির শাসক মোহাম্মদ বিন জায়েদের নাম উল্লেখ করেন।
নথিপত্রে আরও দেখা যায়, ওই দিন রাতেই এপস্টেইন অপর এক পরিচিত ব্যক্তির কাছ থেকে একটি বার্তা পান, যার নাম নথিতে গোপন রাখা হয়েছে। বার্তায় জানানো হয়, মোহাম্মদ বিন জায়েদ একটি জরুরি বৈঠকের অনুরোধ করেছেন এবং পরদিন সকালে সেই বৈঠকের আয়োজন করা হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি এপস্টেইন–সংক্রান্ত ৩০ লাখের বেশি পৃষ্ঠার নথি, ১ লাখ ৮০ হাজার ছবি ও প্রায় ২ হাজার ভিডিও প্রকাশ করেছে। সর্বশেষ প্রকাশিত এসব নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ক, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রুসহ বহু প্রভাবশালী ব্যক্তির নাম পুনরায় উঠে এসেছে।
এছাড়া নতুন নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক–এর নামও উল্লেখ রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- এপস্টেইনের ফাঁস হওয়া বার্তায় খাসোগি হত্যার নতুন মোড়
- মার্কেট মুভারে নতুন ছয় কোম্পানি
- স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও হলেন পারভেজ সাইফুল ইসলাম
- হাসিনা সরকারের কাছে বাকির পাওনা লাখ লাখ টাকা
- সায়হাম কটনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইন্দো বাংলা ফার্মার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- উত্থানের দিনে প্রায় দেড় ডজন শেয়ারে বিক্রেতা সংকট
- শেয়ারবাজারে উত্থানের দিনে ঝলক দেখাল ব্যাংক খাত
- নির্বাচনের পর বাজার আরও শক্তিশালী হবে—মত বাজার সংশ্লিষ্টদের
- জিকিউ বলপেনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ০১ ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ০১ ফেব্রুয়ারি লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ ফেব্রুয়ারি দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০১ ফেব্রুয়ারি দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ফার কেমিক্যালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি
- ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- যমুনায় ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের
- ২০২৭ সালের মধ্যে ১০ হাজার প্রশিক্ষিত বিনিয়োগকারী গড়বে বিএসইসি
- মনোস্পুল বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গলায় আগুনের রশি নিয়ে যে নারী ঘুরবে!
- স্বর্ণের দাম কমার আসল কারণ যা কেউ বলছে না!
- মাগুরা মাল্টিপ্লেক্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সামিট অ্যালায়েন্স পোর্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ভারতের ইতিহাসের বিরল রত্ন: সোশ্যাল মিডিয়ায় ঝড়
- এনসিপিতে যোগ দেননি, মাহফুজ জানালেন সত্যিকার কারণ
- ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিন নিয়ে কঠোর সিদ্ধান্ত
- সূরা নিসা: মদিনার সমাজ বদলানোর ইতিহাস
- পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জায়গা চূড়ান্ত
- ৩০তম বাণিজ্য মেলায় রপ্তানি ও বিক্রিতে নতুন মাইলফলক!
- নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন ৩৩০ আন্তর্জাতিক প্রতিনিধি
- বাংলাদেশে গিয়ে ভোট দিক’—মুখ্যমন্ত্রীর মন্তব্যে তোলপাড় ভারত
- আঙুর ফল খাওয়া ৫ ধরনের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ
- ইতিহাস গড়তে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন
- মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা লিখলেন চিত্রনায়িকা
- গোল্ডেন সনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- অনিশ্চয়তার মুখে গ্রামীণফোনের বিলিয়ন ডলারের ‘সালিশ’ প্রস্তাব
- শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ ১৮ সংবাদ
- সপ্তাহজুড়ে ৯ খাতে লেনদেন বেড়েছে
- দেশের বাজারে স্বর্ণের দাম নিয়ে আবারও সুখবর
- হজযাত্রীদের জন্য বড় নির্দেশনা দিল ধর্ম মন্ত্রণালয়
- সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে মুনাফা পেল বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশিদের জন্য চালু হলো নতুন ভিসা নিয়ম
- ডিএসইর বাজার মূলধন বাড়লো আরও ৪ হাজার ৩১৭ কোটি টাকা
- ৩১ জানুয়ারি বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট
- বিএটি’র বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ
- নির্বাচনী জরিপ: কে হচ্ছেন পরবর্তী সরকার প্রধান
- ক্ষমতায় গেলে সবার সম্মানজনক জীবন নিশ্চিতের অঙ্গীকার
- গভর্নর পদ ছাড়ছেন, মুখ খুললেন আহসান এইচ মনসুর
- ১৮ কোম্পানিকে বিএসইসির লাল কার্ড; আর্থিক শৃঙ্খলাভঙ্গে কঠোর হুঁশিয়ারি
- লোকসান ছাপিয়ে সরকারি ৭ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- এক নজরে দেখে নিন ৩৭ কোম্পানির ইপিএস
- ‘জেড’ থেকে 'বি' ক্যাটাগরিতে আসল তালিকাভুক্ত কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১৩ কোম্পানি
- এক নজরে ১৫ কোম্পানির ইপিএস
- বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান, সময় পেল ৩টি
- ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫৮ কোম্পানি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত তালিকাভুক্ত কোম্পানি
- একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে চালুর পথে বহুল প্রতীক্ষিত কমোডিটি এক্সচেঞ্জ
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- সঞ্চয়পত্র শেয়ারবাজারে আনার উদ্যোগ, বন্ড মার্কেট চাঙ্গা করার ঘোষণা
- ৩০ লাখ প্লেসমেন্ট শেয়ার বিক্রির ঘোষণা














