খামেনির মৃত্যুর পর ভারতের দুশ্চিন্তা বাড়ছে
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটন ও তেল আবিবে ইতিবাচক প্রতিক্রিয়ার খবর মিললেও নয়াদিল্লিতে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের নেতৃত্বে এ পরিবর্তন ভারতের পররাষ্ট্রনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ভারত সরকার এখন পর্যন্ত ইসরাইল-ইরান সংঘাতে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার শান্তি ও সংযমের আহ্বান জানিয়েছে। কারণ ইসরাইল ও ইরান—দুদেশই ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। ফলে তেহরানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইরান দীর্ঘদিন ধরেই ভারতের ঘনিষ্ঠ অংশীদার। কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতেও দুই দেশের সমন্বয় লক্ষ্য করা গেছে। বিশেষ করে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অবস্থিত চাবাহার বন্দর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বন্দর ব্যবহার করে পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ রক্ষা করে ভারত।
চাবাহার প্রকল্পে ভারত বহু বছর ধরে বিনিয়োগ করেছে এবং এটিকে আঞ্চলিক বাণিজ্যের করিডর হিসেবে গড়ে তুলেছে। তবে ইরানে রাজনৈতিক পটপরিবর্তন ঘটলে এবং নতুন সরকার যুক্তরাষ্ট্রপন্থী অবস্থান নিলে এই প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। এতে ভারতের আঞ্চলিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্য এশিয়ায় ভারতের প্রভাব কমে গেলে সেই সুযোগ কাজে লাগাতে পারে চীন ও পাকিস্তান। একই সঙ্গে ইরানের মাধ্যমে রাশিয়ার সঙ্গে ভারতের যে বাণিজ্যিক রুট সক্রিয় রয়েছে, সেটিও প্রভাবিত হতে পারে। ইউরেনিয়াম ও রেয়ার আর্থ খনিজসহ গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনে এই রুট ব্যবহৃত হয়।
কূটনৈতিক সূত্র বলছে, পরিস্থিতির পরিবর্তনে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন এবং কূটনৈতিক মহলে সক্রিয় যোগাযোগ বজায় রেখেছেন বলে জানা গেছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি।
সব মিলিয়ে, তেহরানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ শুধু মধ্যপ্রাচ্য নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। ভারতের জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হওয়ায়, এই পরিবর্তন দিল্লির কূটনীতিতে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- বগুড়ায় ড্রোন কারখানা কি বড় যুদ্ধের প্রস্তুতি ?
- আ. লীগের নেতাদের বিএনপি নেতা রিজভীর মতো হতে বললেন শেখ হাসিনা
- একদিনের ছুটিতেই টানা ৫ দিন! অক্টোবরে বড় সুযোগ
- তিন মাসে ব্যাংকে এত কোটিপতি হিসাব বাড়ার নেপথ্য
- আরও ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- মমেক হাসপাতালে আগুন: মৃত্যু নিয়ে যা বললেন বিভাগীয় কমিশনার
- শহীদ জিয়ার হত্যার সময় হেলিকপ্টারে যেখানে গিয়েছিলেন এরশাদ
- আজ সোনা-রুপার বাজারে যে দাম, জেনে নিন এক ভরির হিসাব
- আমদানিকারকদের বড় সুখবর, নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক
- সাদিক কায়েমকে নিয়ে পাটোয়ারীর পোস্ট, দিলেন বিশেষ বার্তা
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সব বিভাগের সময়
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল, ইউরোসহ সব মুদ্রার হার
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না













