২৪০ কোটির বকেয়া: ঢাকা ইপিজেড থেকে উচ্ছেদের মুখে রিং সাইন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইল লিমিটেড তাদের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ঢাকা ইপিজেড) বরাদ্দকৃত জমির বিপরীতে বেপজার কাছে প্রায় ২৪০ কোটি ৯৬ লাখ টাকা (২০.০৮ মিলিয়ন ডলার) বিশাল বকেয়া পরিশোধে ব্যর্থ হয়েছে। কোম্পানিটিকে এই পাওনা মেটানোর জন্য বারবার অনুরোধ করা হলেও তারা গড়িমসি করছে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে করছে বেপজা। এই প্রেক্ষাপটে কেন ঢাকা ইপিজেডের ১৫৭-১৬৩ নম্বর প্লটের ইজারা বাতিল করা হবে না, তা ৭ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে কোনো নোটিশ ছাড়াই লিজ বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে বেপজা কর্তৃপক্ষ।
বেপজার চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৫ জানুয়ারি পর্যন্ত রিং সাইনের বকেয়ার পরিমাণ ছিল প্রায় ১৯৪ কোটি ৩৯ লাখ টাকা (১৬.১৯ মিলিয়ন ডলার)। বিপরীতে কোম্পানিটির আমানত জমা আছে মাত্র ৩ কোটি ৬ লাখ টাকা। অর্থাৎ আমানতের তুলনায় বকেয়া পাওনা ৬৩ গুণেরও বেশি। দীর্ঘদিন ধরে কোম্পানিটি বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। সর্বশেষ গত বছর ১৭ মে তারা মাত্র ৩৬ লাখ টাকা পরিশোধ করেছে, যা লিজ চুক্তির শর্তাবলির সুস্পষ্ট লঙ্ঘন।
এই বকেয়া সংক্রান্ত জটিলতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। রিং সাইন টেক্সটাইল বেপজার সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করলে আদালত নির্দেশ দেয় যে, ৪ মাসের মধ্যে ২৪ কোটি টাকা (২ মিলিয়ন ডলার) পরিশোধ করতে হবে। কিন্তু কোম্পানিটি আদালতের এই নির্দেশ পালনেও ব্যর্থ হয়, যার ফলে হাইকোর্ট তাদের রিট পিটিশনটি খারিজ করে দেন। এর আগেও ২০২৪ ও ২০২৫ সালে কয়েক দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোম্পানিটি অর্থ পরিশোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
এদিকে, লিজ বাতিলের সংকটের পাশাপাশি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি রিং সাইনের আইপিও তহবিলের ১২ কোটি টাকা (১০ লাখ ডলার) অবমুক্তির আবেদনও বাতিল করে দিয়েছে। শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় অনুমোদন নিতে ব্যর্থ হওয়ায় এই অর্থ ছাড় করা হয়নি। এছাড়া প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রায় ২৭৫ কোটি ১০ লাখ টাকা মূলধন বৃদ্ধির ক্ষেত্রে বড় ধরনের আর্থিক জালিয়াতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এই জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রিং সাইন টেক্সটাইল বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৫০০ কোটি ৩১ লাখ টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৮.৩৮ শতাংশ শেয়ার। দীর্ঘদিন ধরে ইপিজেডের প্লট অব্যবহৃত রাখা এবং বিপুল পরিমাণ বকেয়া জমা করার ফলে কোম্পানিটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে, যা সাধারণ বিনিয়োগকারীদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মামুন/
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


