টানা ৮ বছর লোকসান, তবুও শেয়ারদরে অবিশ্বাস্য লাফ!
নিজস্ব প্রতিবেদক: দেশের এক সময়ের জনপ্রিয় ‘ইকোনো’ বলপেনের প্রস্তুতকারক প্রতিষ্ঠান জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবসায়িক মন্দার মধ্যেও শেয়ারবাজারে অবিশ্বাস্য এক উত্থান ঘটিয়েছে। টানা আট বছর লোকসান এবং ক্রমাগত বিক্রি কমলেও গত আট মাসে কোম্পানিটির শেয়ারদর ২০০ শতাংশের বেশি বেড়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক বিস্ময় ও কৌতূহলের জন্ম দিয়েছে। যেখানে কোম্পানিটির বার্ষিক বিক্রির পরিমাণ মাত্র ২ কোটি টাকার আশেপাশে, সেখানে তাদের বর্তমান বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৭৬ কোটির বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৬৯ টাকা ৬০ পয়সা, যা গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেড়ে ৫৩২ টাকায় ঠেকেছে।
১৯৮১ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি একসময় বাংলাদেশের মানুষের হাতে হাতে ‘ইকোনো’ কলম পৌঁছে দিয়ে বিপ্লব ঘটিয়েছিল। প্রায় তিন দশক দাপটের সাথে ব্যবসা করার পর ২০১২ সাল থেকে আধুনিক রিফিল কলমের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে শুরু করে কোম্পানিটি। ২০১৫ সালেও তাদের বার্ষিক বিক্রির পরিমাণ ছিল ২২ কোটি ২৮ লাখ টাকা। কিন্তু ২০১৭ সালের পর থেকে টানা লোকসানের বৃত্তে বন্দি হয়ে পড়ে জি কিউ বলপেন। গত ২০২৪-২৫ অর্থবছরে তাদের বিক্রি তলানিতে ঠেকে মাত্র ১ কোটি ৮৫ লাখ টাকায় দাঁড়িয়েছে এবং শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ কোটি ৮৩ লাখ। বর্তমানে কোম্পানিটির ৮ কোটি ৯৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে ৬০ শতাংশ শেয়ারই সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ব্যবসায়িক এই ধসের কারণ হিসেবে কারখানার পুরনো যন্ত্রপাতি এবং সাধারণ সরাসরি-কালিযুক্ত কলমের পরিবর্তে আধুনিক রিফিল কলমের দিকে গ্রাহকদের ঝুঁকে পড়াকে দায়ী করা হয়েছে। তবে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার সাহা জানিয়েছেন, কারখানায় বর্তমানে আধুনিকায়ন বা বিএমআরই কার্যক্রম চলছে। এই সংস্কার কাজের কারণেই উৎপাদন ও বাজারে পণ্যের সরবরাহ সাময়িকভাবে কমে গেছে। তিনি আশা প্রকাশ করেন, আধুনিকায়ন শেষ হলে বাজারে আবার শক্ত অবস্থানে ফিরবে ইকোনো। গত অর্থবছরে মূলত প্রাতিষ্ঠানিক ক্রেতাদের কাছেই তাদের বেশিরভাগ পণ্য বিক্রি হয়েছে।
সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, গত আট বছর ধরে টানা লোকসানে থাকলেও জি কিউ বলপেন নিয়মিত ডিভিডেন্ড দিয়ে আসছে। বিভিন্ন বছরে ২.৫ শতাংশ থেকে শুরু করে ১২.৫৫ শতাংশ পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তারা। এমনকি সর্বশেষ ২০২৫ অর্থবছরেও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে কোম্পানিটি। বাজারের এই মন্দা দশা কাটিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুনরায় নিজেদের হারানো আধিপত্য ফিরে পাওয়াই এখন কোম্পানিটির প্রধান লক্ষ্য।
সালাউদ্দিন/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই
- অনুমতি প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলেন আমির হামজা
- দেশে টিকার সুরক্ষা বলয়ে বড় ফাটল, সাড়ে ৮ লাখ শিশু ঝুঁকিতে!
- জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
- বিটকয়েনে বিনিয়োগের আগে যে বিষয়গুলো বুঝতে হবে
- সোমবার স্বর্ণ কিনতে গেলে বিপাকে পড়তে পারেন ক্রেতারা
- একই পরিবারের ৫ মৃত্যু: অডিওতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- ককরোচদের ঠেকাতে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’, প্রথম সমাবেশেই তীব্র বার্তা
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নতুন নির্দেশনা
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ইশরাক হোসেনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য ও রাশেদ খান
- ভারতের মাটিতেই ভারতের কর্মকর্তাদের শূলে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র
- পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক
- মোদি হাসিনার চেয়েও খারাপ ভারতীয় অধ্যাপকের মন্তব্যে তোলপাড়
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি
- বিতর্কে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনা নয়, চাঁদের সবচেয়ে দামি সম্পদ যা
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- নেতানিয়াহুকেও ক্ষমতাচ্যুত করা সেই মুসলিম নেতাকে চেনেন?
- বিশ্বগুরুর মুখোশ ও পতনের সাইরেন
- জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, প্রশাসনে একাধিক রদবদল
- আইডিআরএর দুই সদস্যের পদে নতুন মুখ, মেয়াদ তিন বছর
- কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ
- পুলিশের একাধিক ইউনিটে রদবদল, নতুন পদায়ন পেলেন যাঁরা
- কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- মতিন স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- এআইনির্ভর পরামর্শসেবায় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগের সুযোগ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হঠাৎ খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, এরপর যা ঘটল
- গ্রেফতার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান
- ডিএসইর ডেটা সেন্টারে বিভ্রাট, দ্বিতীয় দিনেও বিনিয়োগকারীদের ভোগান্তি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- নেপাল-শ্রীলংকা পারলেও বাংলাদেশ পারছে না
- শেয়ারবাজারে বড় সহায়তার দাবি, আইসিবি পুনর্গঠন নিয়ে নতুন প্রস্তাব
- বিমানবন্দরে জনপ্রিয় সংগীতশিল্পীকে ধাক্কা
- ইউরোপে পোশাক রপ্তানিতে ১.৫৮ বিলিয়ন ইউরো ক্ষতি বাংলাদেশের
- প্রেসিডেন্টের পদত্যাগ চান বিক্ষোভকারীরা, উত্তাল রাজধানী
- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকে আর্থিক উদ্বৃত্তে বড় প্রবৃদ্ধি
- শেয়ারবাজারের পতনে বাড়ছে নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতার দায়
- ১৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ট্রেড লাইসেন্সের নিয়মে আসছে পরিবর্তন
- পাঁচ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ৮০ বছরের নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের






.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

