ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা

২০২৬ মার্চ ০১ ১৫:২০:১৭
প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের অবস্থা খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় বিশেষ নির্দেশনা দিয়েছেন।

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তথ্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিদের নিরাপত্তা, বাতিল হওয়া ফ্লাইটের পরিস্থিতি ও বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভালের বিষয়ে আলোচনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী সকল প্রয়োজনীয় কার্যক্রমে সর্বক্ষণিক নিয়োজিত থাকবেন। এছাড়া, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলার জন্য ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার পরিকল্পনা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

এর পাশাপাশি, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলায় খামেনির মেয়ে, জামাই, পুত্রবধু ও নাতি নিহত হয়েছেন। দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে