ঢাকা, রবিবার, ১ মার্চ ২০২৬
Sharenews24

কল্পনার ওপর বর্বর নির্যাতন, দুই ভাই-বোনের বিচার শুরু

২০২৬ মার্চ ০১ ১৯:২৩:৫১
কল্পনার ওপর বর্বর নির্যাতন, দুই ভাই-বোনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩ বছর বয়সী গৃহকর্মী কল্পনাকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় বাসার মালিক দুই ভাই-বোনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে।

রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়া দুই আসামি—দিনাত জাহান আদর ও নাজমুস সাকিব—এর অব্যাহতির আবেদন খারিজ করে মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করেন। আগামী ২৫ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ১ জুন থেকে ২০২৪ সালের ১৯ অক্টোবর পর্যন্ত কল্পনাকে প্রতিদিন মারধর করা হতো এবং যথাযথ খাবার দেওয়া হতো না। অভিযোগ অনুযায়ী, তাঁকে: চুল শুকানোর ড্রায়ার দিয়ে পিটানো হতো, হাতের নখ কেটে ফেলা হতো, জুতার ব্রাশ দিয়ে শরীরের চামড়া ক্ষত করা হতো, ঘর মোছার ব্রাশ দিয়ে মুখে আঘাত করলে দাঁত ভেঙে যেত।

নির্যাতনের ফলে কল্পনার শরীরের বিভিন্ন অংশে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ত, যা ঢাকার তৎকালীন ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দিতেও বর্ণিত হয়েছে।

গত বছরের ১৬ জুলাই উভয় পক্ষ অর্থের বিনিময়ে আপসনামা আদালতে দাখিল করেছিল। তবে আদালত এটি গ্রহণ না করে বিচার শুরু করার নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মহিমা বাঁধন জানান, “ভিকটিমের সব দায়িত্ব নেওয়া হয়েছে—ভরণপোষণ, বিয়ে, দোকান এবং নগদ টাকা। আমরা ট্রায়াল ফেস করব এবং আশা করি তারা খালাস পাবেন।”

মামলাটি শুরু হওয়ায় আদালতের মাধ্যমে গৃহকর্মী নির্যাতনের প্রকৃত ঘটনা নিয়ে বিচার কার্যক্রম শুরু হলো।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে