নোভার্টিসের নতুন রূপ ‘নেভিয়ান লাইফসাইন্স’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রায় অর্ধশতাব্দীর ঐতিহ্য ধারণ করে নতুন নামে যাত্রা শুরু করেছে দেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নেভিয়ান লাইফসাইন্স পিএলসি (Nevian Lifescience PLC)। সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস এজি (Novartis AG)-এর বাংলাদেশের শেয়ার কাঠামোতে বড় পরিবর্তনের মধ্য দিয়ে, দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড নোভার্টিসের বাংলাদেশের কার্যক্রম অধিগ্রহণ করার পর এই ঐতিহাসিক রূপান্তর সম্পন্ন হয়েছে।
এই নতুন সূচনাকে কেন্দ্র করে শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের প্রশাসন, চিকিৎসা, শিক্ষা ও শিল্পখাতের ৫০০-রও বেশি বিশিষ্ট ব্যক্তিত্ব এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেভিয়ান লাইফসাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মুসাওয়াত শামস জাহিদী বলেন,“নোভার্টিসের দীর্ঘ ২৫০ বছরের বৈশ্বিক ঐতিহ্য ও বাংলাদেশের ৫০ বছরের অভিজ্ঞতা এখন এক সুতোয় গাঁথা হলো নেভিয়ান নামে। আমরা মানসম্মত, নিরাপদ ও জীবনরক্ষাকারী ওষুধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রূপান্তর কেবল নামের নয়—এটি আমাদের দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতির নতুন দিগন্ত।”
রেডিয়েন্ট গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী বলেন,“নোভার্টিসের মতো একটি বৈশ্বিক ঐতিহ্যের প্রতিষ্ঠানকে দেশীয় মালিকানায় নিয়ে আসা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। আমরা নেভিয়ানের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে ওষুধ উৎপাদন ও রপ্তানি আরও বিস্তৃত করব।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. চৌধুরী মাহমুদ হাসান আশা প্রকাশ করে বলেন,“নেভিয়ান লাইফসাইন্স দেশের ওষুধ শিল্পে মান ও বিশ্বাসের নতুন মানদণ্ড স্থাপন করবে। বিশ্বমানের ওষুধ উৎপাদনের মাধ্যমে এটি বাংলাদেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি মানসম্মত ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন,“নেভিয়ানের এই নতুন যাত্রা দেশের শিল্প ও স্বাস্থ্য খাতের জন্য ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনবে। নীতিমালা মেনে কাজ করলেই এই প্রতিষ্ঠান আরও অনেক দূর এগিয়ে যাবে।”
শিল্প সচিব ওবায়দুর রহমান বলেন,“বাংলাদেশের ওষুধ শিল্প এখন আন্তর্জাতিক বাজারে নিজস্ব অবস্থান তৈরি করেছে। নেভিয়ান সেই অর্জনকে আরও সুসংহত করবে এবং রপ্তানি সম্ভাবনাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।”
বিসিআইসি চেয়ারম্যান ও নেভিয়ান লাইফসাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন,“নতুন মালিকানার অধীনে নেভিয়ান একটি শক্তিশালী ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হবে। দেশের শিল্পখাতে তাদের সহযোগিতা আরও বেগবান হবে।”
নেভিয়ানের কর্মকর্তারা জানান, নোভার্টিসের ব্র্যান্ড ওষুধগুলো আগের মতোই একই কারখানায়, একই উপাদান ও প্রক্রিয়ায় উৎপাদন করা হবে। ফলে ওষুধের গুণগত মান ও কার্যকারিতা অপরিবর্তিত থাকবে। এছাড়া, নেভিয়ানের ইইউ-জিএমপি সনদপ্রাপ্ত ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইতিমধ্যে সুইজারল্যান্ডভিত্তিক স্যান্ডোজ এজি-এর আওতাধীন বিভিন্ন দেশে রপ্তানি কার্যক্রম শুরু করেছে, যা বাংলাদেশের ফার্মা শিল্পে একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে সিবা-গেইগী (বাংলাদেশ) লিমিটেড নামে যাত্রা শুরু করে এবং ১৯৯৬ সালে নোভার্টিস (বাংলাদেশ) লিমিটেড নামে পরিচিতি পায়। প্রায় অর্ধশতাব্দী পর এবার ‘নেভিয়ান লাইফসাইন্স’ নাম ধারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি নতুন অধ্যায়ে প্রবেশ করলো।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে।
তহা/
পাঠকের মতামত:
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- লংকাবাংলা ফাইন্যান্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২৪ নভেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৪ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৪ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘আই অ্যাম নট অ্যা রোবট’ বক্সের আড়ালে হ্যাকারদের নতুন ফাঁদ
- দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
- সূরা আল-ফাতিহা শুনে এক খ্রিস্টান পাদ্রীর ইসলাম গ্রহণ
- স্টক ডিভিডেন্ডে শর্ত জানাল এশিয়াটিক ল্যাবরেটরিজ
- বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ হারালেন মঈন উদ্দীন
- অভিনেতার মৃত্যুর আগমুহূর্তে যা ঘটেছিল, ফেসবুকে জানালেন জয়
- চার কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- শুটিংয়ে গিয়ে অসুস্থ, মারা গেলেন অভিনেতা সোহেল খান
- তিন কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- কমিশন ও বিনিয়োগ আয় বৃদ্ধিতে লংকাবাংলা ফাইন্যান্সের মুনাফায় উন্নতি
- তথ্য হালনাগাদ করতে শেয়ারহোল্ডারদের অনুরোধ
- হাসিনার দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান জানালেন হুমায়ূন কবির
- রুই-কাতলাসহ যেসব মাছেও থাকতে পারে ফিতাকৃমি
- তিন প্রতিষ্ঠানের নতুন ঘোষণা, এজিএম ও ডিভিডেন্ডে গুরুত্বপূর্ণ তথ্য
- প্রেফারেন্স শেয়ার ইস্যুর সুপারিশ সংশোধন করল সিঙ্গার বাংলাদেশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা
- বিএসআরএমের ক্রেডিট রেটিং প্রকাশ
- তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
- বিএনপিকে বিশ্বাসঘাতক বলায় যা বললেন সাইয়েদ আব্দুল্লাহ
- ব্যাংকের শাখা নেই, সাইনবোর্ডও নেই—তবু ১৩ বছরে ভাড়া ৫৯ কোটি টাকা
- দেশের বাজারে পুরোনো স্বর্ণ বিক্রি বা বদলে নতুন নিয়ম
- এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বিব্রতকর রেকর্ড
- সকালে দুইবার কেঁপে উঠল বাংলাদেশসহ চার দেশ
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা













