ফিলিস্তিনপন্থি গ্রুপকে ‘সন্ত্রাসী’ বললেন টিউলিপ
নিজস্ব প্রতিবেদন: যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গত বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত ভোটে ৩৮৫ জন এমপি প্রস্তাবের পক্ষে ও ২৬ জন বিপক্ষে ভোট দেন।
ইসলামপন্থি সংবাদমাধ্যম ফাইভ পিলারস জানায়, মুসলিম পরিচয়ের কয়েকজন এমপি—যাদের মধ্যে টিউলিপ সিদ্দিকও ছিলেন—এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। তবে অধিকাংশ মুসলিম এমপি ভোটে অংশ নেননি।
প্রসঙ্গত, ‘প্যালেস্টাইন অ্যাকশন’ সম্প্রতি যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ঢুকে দুটি সামরিক বিমানে লাল রঙ ছিটিয়ে প্রতিবাদ জানায়। সংগঠনটি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের ইসরায়েল সমর্থনের বিরোধিতা এবং গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে সরব ভূমিকা রেখে আসছে।
এই নিষেধাজ্ঞার ফলে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-কে আল-কায়েদা ও আইএসের মতো সন্ত্রাসী সংগঠনের কাতারে ফেলা হয়েছে। এর মানে, এখন থেকে এই সংগঠনের প্রতি সমর্থন প্রকাশ করা বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকা আইনত অপরাধ হিসেবে বিবেচিত হবে।
তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ পার্লামেন্টের স্বতন্ত্র এমপি জারা সুলতানা। তিনি বলেন, “একটি রঙের স্প্রে ক্যানকে আত্মঘাতী বোমার সঙ্গে তুলনা করা শুধু হাস্যকর নয়, এটি আইনের ভয়াবহ অপব্যবহারের দৃষ্টান্ত।”
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে-এর প্রধান নির্বাহী সাচা দেশমুখও সিদ্ধান্তটিকে ‘আইনের নজিরবিহীন অপব্যবহার’ হিসেবে আখ্যা দেন। তার মতে, “এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে সরকার বাক-স্বাধীনতা হরণ, নজরদারি ও গ্রেপতারে আরও শক্তিশালী হয়ে উঠবে।”
‘প্যালেস্টাইন অ্যাকশন’ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে। সংগঠনটি ২০২০ সালে গঠিত হয় এবং ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছে। ব্রিটিশ সরকার দাবি করেছে, তাদের কর্মকাণ্ডে এখন পর্যন্ত মিলিয়ন পাউন্ডের বেশি ক্ষতি হয়েছে।
নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই সংগঠনের কর্মীরা ব্রিস্টলের এলবিট সাইট অবরোধ করে এবং সাফোকের একটি ভবনের ছাদ দখল করে প্রতিবাদ জানায়।
জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত বিশেষজ্ঞরাও যুক্তরাজ্য সরকারকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, প্রাণহানির উদ্দেশ্য না থাকলে শুধুমাত্র সম্পত্তি ক্ষতিসাধনকে সন্ত্রাসবাদ হিসেবে গণ্য করা উচিত নয়।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াভেট কুপার অবশ্য এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো স্থান নেই শান্তিপূর্ণ প্রতিবাদে। জাতীয় নিরাপত্তা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতিতে অটল।”
এদিকে, আলজাজিরা জানায়, একাধিক সংগঠনকে একসঙ্গে নিষিদ্ধ করার খসড়া আইনে ভোট থাকায় অনেক এমপি বাধ্য হয়ে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, যদিও এককভাবে তারা ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর নিষেধাজ্ঞায় দ্বিধান্বিত ছিলেন।
মুসআব/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













