মাস্কের রাজনৈতিক দল ঘোষণা নিয়ে যা বললেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদন: বিশ্বখ্যাত উদ্যোক্তা ও প্রযুক্তি জগতের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি ঘোষণা দিয়েছেন নিজের নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের। এ ঘোষণায় স্বভাবতই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এক সময় মাস্কের ঘনিষ্ঠ মিত্র ছিলেন।
গতকাল রোববার ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন,“তৃতীয় একটি দল গঠনের চিন্তা একেবারেই হাস্যকর। আমেরিকার রাজনীতি বরাবরই দ্বিদলীয় ছিল, তৃতীয় দল কেবল বিভ্রান্তি বাড়াবে।”
এ বক্তব্যের পাশাপাশি ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ মাস্ককে লক্ষ্য করে লেখেন,“ইলন মাস্ককে এভাবে ‘লাইনচ্যুত’ হতে দেখে আমি দুঃখিত। গত পাঁচ সপ্তাহে তিনি কার্যত একটি ট্রেন দুর্ঘটনার মতো অবস্থায় পৌঁছেছেন।”
তিনি মাস্কের প্রস্তাবিত ইভি (ইলেকট্রিক ভেহিকল) ম্যান্ডেট নিয়ে সমালোচনা করে বলেন,“এই পরিকল্পনায় খুব অল্প সময়ের মধ্যে সবাইকে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করা হতো।”
উল্লেখ্য, গত ৪ জুলাই ট্রাম্প যে নতুন কর ও ব্যয় পরিকল্পনায় স্বাক্ষর করেছেন, তাতে ইলেকট্রিক গাড়ির জন্য ট্যাক্স ছাড় বাতিল করা হয়েছে। ট্রাম্প জানান, তিনি বরাবরই এই বাধ্যতামূলক ইভি ব্যবস্থার বিরোধিতা করে এসেছেন।
“এখন মানুষ চাইলে গ্যাসচালিত, হাইব্রিড বা ভবিষ্যতের নতুন প্রযুক্তির যেকোনো গাড়ি কিনতে পারে। ইলেকট্রিক গাড়ি কেনা বাধ্যতামূলক নয়,” — বলেন ট্রাম্প।
নতুন বাজেটে সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা ও জ্বালানি উৎপাদনে বরাদ্দ বাড়ানো হলেও, স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা খাতে কাটছাঁট আনা হয়েছে। এই পরিকল্পনাকে তিনি আখ্যা দেন “বিগ বিউটিফুল বিল” নামে।
এক সময় ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ অংশ ছিলেন ইলন মাস্ক। তাকে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (DOGE)’–র প্রধান করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সরকারি ব্যয় কমানো ও বাজেট সংস্কার। তবে গত মে মাসে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপড়েন শুরু হলে মাস্ক পদত্যাগ করেন।
সেই বিরোধের রেশ ধরেই মাস্ক ঘোষণা দেন নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠনের, যা রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কাজ করবে। গত শনিবার নিজের এক্স (Twitter-এর নতুন রূপ) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে দল গঠনের ঘোষণা দেন।
মাস্কের রাজনৈতিক যাত্রা এবং ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধ এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে।
মুসআব/
পাঠকের মতামত:
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- পরিচালকদের পদত্যাগের ঘটনায় সিএসইর প্রশ্ন, জবাবে যা বলল ব্যাংক
- ২১ সেপ্টেম্বরের মুদ্রার বিনিময় হার এক নজরে
- নোমান গ্রুপের বিরুদ্ধে অভিযোগ-বিতর্ক, এবার বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ
- প্রাইম ফাইন্যান্সের কোম্পানি সচিব নিয়োগ
- অপ্রতিম হত্যা: পুলিশের দাবির পরও যে ৩ বিষয় নিয়ে ধোঁয়াশা
- গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও ভালো হচ্ছেন না, জানুন আসল কারণ
- সাকিবের বাসার সামনে এসডিএফ সভাপতির আচরণ নিয়ে তোলপাড়
- তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি, অন্যদিকে ৬ এলাকায় সতর্কতা
- ৩ লাখ ১৩ হাজার ৫০৯টি শেয়ার বিক্রয় সম্পন্ন
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ‘প্রতিবাদ জানালাম’ লিখে পোস্ট, এরপরই ছাত্রদল নেতাকে শোকজ
- ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- যুদ্ধের মধ্যেই তেলের দামে বড় পতন
- ১৫ মিনিটের প্রটোকল ভেঙে জাতিসংঘ কাঁপিয়েছে যে নেতারা!













