মার্কিন মেয়র নির্বাচনে ভোট জালিয়াতি, দুই বাংলাদেশির কারাদণ্ড
প্রবাসী ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার মিলবোর্ন বরো'র মেয়র নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার (২০ জুন) জেলা বিচারক হার্ভে বার্টল পৃথক শুনানিতে এই শাস্তি ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নুরুল হাসান (৪৮) ও রফিকুল ইসলাম (৫২)। নুরুল হাসানকে ৩৬ মাস এবং রফিকুল ইসলামকে ১২ মাস ০১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাদের যথাক্রমে ১ হাজার ৩০০ ডলার এবং ১ হাজার ৭০০ ডলার জরিমানা প্রদান করা হয়েছে।
কারাদন্ড সম্পর্কে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ডেভিড মেটকাফ জানান, মিলবোর্ন বরো কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এমডি নুরুল হাসান এবং সাবেক সদস্য এমডি রফিকুল ইসলাম পৃথকভাবে দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন। অপর অভিযুক্ত কাউন্সিল সদস্য এমডি মুনসুর আলীর সাজা ঘোষণার দিন ধার্য রয়েছে ২৬ জুন।
আদালতের রায়ে বলা হয়, ২০২১ সালের মেয়র নির্বাচনে প্রাইমারিতে পরাজিত হওয়ার পর নুরুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই শুরু করেন। এরপর তিনি মুনসুর আলী ও রফিকুল ইসলামের সহায়তায় একটি নির্বাচনী ষড়যন্ত্রে জড়িত হন। তাদের পরিকল্পনায় মিলবোর্নের বাইরে বসবাসকারী ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে ভুয়া ভোটার নিবন্ধন ও মেইল-ইন ব্যালটে ভোট দেওয়া হয়।
রায়ে আরও বলা হয়, ভোটারদের নাম, ঠিকানা ও জন্মতারিখ ব্যবহার করে অনলাইনে ভুয়া ভোটার নিবন্ধন করা এবং ব্যালটে জাল স্বাক্ষর করা হয়। তবে এই প্রতারণা সফল হয়নি; নির্বাচনে হাসান ১৬৫ ভোটে পরাজিত হন।
আদালতে নুরুল হাসান ৩৩টি অভিযোগে দোষ স্বীকার করে বলেছেন, যার মধ্যে ষড়যন্ত্র, মিথ্যা তথ্য প্রদান এবং ভুয়া ভোটার নিবন্ধনের অভিযোগ রয়েছে। রফিকুল ইসলাম ৭টি অভিযোগে দোষ স্বীকার করেছেন। অপরদিকে, বর্তমানে বরো কাউন্সিল সদস্য এমডি মুনসুর আলীর বিরুদ্ধে ২৫টি অভিযোগ রয়েছে এবং তিনি সব দোষ স্বীকার করেছেন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ডেভিড মেটকাফ বলেন, "এই আসামিরা তাদের সম্প্রদায়ের ভোটারদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনগণের আস্থা অটুট থাকে।" এফবিআই ফিলাডেলফিয়া অফিসের বিশেষ এজেন্ট ইনচার্জ ওয়েইন জ্যাকবস এবং ডেলাওয়্যার কাউন্টির জেলা অ্যাটর্নি জ্যাক স্টলস্টেইমারও একই মত প্রকাশ করে বলেন যে, ভোটার প্রতারণা শুধু ফেডারেল অপরাধ নয়, এটি গণতন্ত্রে জনগণের আস্থা নষ্ট করে।
মিরাজ/
পাঠকের মতামত:
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দেখা যেতে পারে মেরুজ্যোতি
- রিয়াদগামী যাত্রীদের জন্য দুঃসংবাদ, বাতিল একাধিক ফ্লাইট
- বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
- পণ্য ক্রয় ও বাজার সম্প্রসারণে কেনিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি
- তাকাফুল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- অবশেষে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দিল পুলিশ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- জিকিউ বলপেনের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের নতুন দর এক নজরে
- ৬ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- কলকাতায় মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
- গ্রাহকদের জন্য স্টারলিংকের সেবা, চালু করবেন যেভাবে
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ












