শেয়ার লেনদেন ও দামে বীচ হ্যাচারির দুই রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীচ হ্যাচারি লিমিটেডের শেয়ার লেনদেনে ও শেয়ার দামে উল্লেখযোগ্য প্রবণতা দেখা গেছে। মঙ্গলবার (০৬ মে) কোম্পানিটির শেয়ার গত দুই বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আবার গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ৯০ লাখ ৮ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৪ কোটি ১৪ লাখ। এরমধ্যে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ৪৩.৯১ শতাংশ বা ১ কোটি ৮২ লাখের কম শেয়ার। যার মধ্যে গতকাল একদিনেই সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন হয়েছে প্রায় ২২ শতাংশ।
এদিকে, গতকাল ডিএসইর মোট লেনদেন হয়েছে ৫৪৯ কোটি ৭৪ লাখ টাকার। আর বীচ হ্যাচারির একাই লেনদেন হয়েছে ৫৫ কোটি ২২ লাখ টাকার বেশি। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৭টি প্রতিষ্ঠানের। এরমধ্যে কেবল বীচ হ্যাচারির লেনদেন হয়েছে ডিএসইর মোট লেনদেনের ১০.০৪ শতাংশের বেশি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ১২ মার্চ কোম্পানিটির শেয়ার দাম ছিল সর্বোচ্চ ১২৬ টাকায়। আর পরের মাসেই অর্থাৎ এপ্রিলের ২৯ তারিখে শেয়ারটির দাম বছরের সর্বনিম্ন ৫৪ টাকায় লেনদেন হয়। গতকাল মঙ্গলবার ৫৬ টাকা ৫০ পয়সায় ক্লোজিং হয়েছে। যা গত এক বছরের মধ্যে শেয়ারটির দ্বিতীয় সর্বনিম্ন দাম।
কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ রেকর্ড লেনদেন এবং সর্বনিম্ন দাম- বিপরীতমুখী এমন পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে এবং এর কারণ ও প্রভাব নিয়ে ফেসবুক গ্রুপে চলছে ব্যাপক আলোচনা। বিনিয়োগকারীরা ফেসবুকে বীচ হ্যাচারির শেয়ারের লেনদেন ও দাম নিয়ে নানা ধরণের মতামত ব্যক্ত করেছেন।
বিনিয়োগকারীদের অনেকে বলেছেন, যারা কয়েকদিন আগে শেয়ারটি কম দামে তুলেছিল, তারা মঙ্গলবার মুনাফা তুলেছে। এদিন শেয়ারটি শুরুর দিকে ৬৬ টাকায় লেনদেন হয়। যা ছিল হল্টেডের কাছাকাছি। তবে সেল প্রেসারের কারণে শেয়ারটির দাম ধারাবাহিকভাবে নেতিবাচক প্রবণতায় থাকে। দিনশেষে আগের দিনের দামের নিচে চলে যায়।
তবে বেশির ভাগ বিনিয়োগকারী বলেছেন, বড় বিনিয়োগকারীরা কম দামে শেয়ারটি সংগ্রহ করেছে। তা না হলে এতো পরিমাণ শেয়ার বর্তমান বাজারে হজম করা কঠিন। ৬৬ টাকা ওঠার পর যেভাবে মুনাফা তোলার চাপ দেখা গেছে, বড় বিনিয়োগকারীদের যদি হাত না থাকতো, তাহলে শেয়ারটি দিনের প্রথম ভাগেই ক্রেতাশুন্য অবস্থায় পড়ে যেতো। কিন্তু শেষ পর্যন্ত শেয়ারটিতে শক্ত ক্রেতা দেখা গেছে। যার কারণে মুনাফা তোলার বড় চাপেও শেয়ারটির দাম সেভাবে পড়েনি। তলানিতে নেমে আসা শেয়ারটি বড় বিনিয়োগকারীরা তুলে নিয়েছেন।
এদিকে, গতকাল কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফায় বড় উল্লম্ফন দেখা গেছে। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৬০ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৯২ পয়সা।
এদিকে, ৩১ মার্চ, ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১২ টাকা ৪৯ পয়সা।
মিজান/
পাঠকের মতামত:
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে







