শেষ মুহূর্তে আটকে গেল ২৪ ব্যাংকের হিসাব: শেয়ারবাজারে ধাক্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের অধিকাংশ ব্যাংক ২০২৪ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত করতে পারেনি। নির্ধারিত সময় ছিল ৩০ এপ্রিল। শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ২৪টিরই হিসাব চূড়ান্ত হয়নি। এমনকি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়, এমন ২৫টি ব্যাংকের মধ্যেও বেশির ভাগের একই অবস্থা দেখা গেছে।
মূলত কেন্দ্রীয় ব্যাংক এবার ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক চিত্র উপস্থাপন নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি, প্রভিশন সংরক্ষণে বিলম্বিত ব্যাংকগুলোকে লভ্যাংশ না দেওয়ার কঠিন শর্ত আরোপ করেছে। এসব কারণে নির্ধারিত সময়ে প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি বহু ব্যাংক। তবে সময়সীমা এক মাস বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংক সূত্র জানিয়েছে, এবারে কেন্দ্রীয় ব্যাংক কোনো শিথিলতা দেখায়নি। এর আগে বিভিন্ন ক্ষেত্রে ছাড় এবং প্রভিশন সংরক্ষণের জন্য ডেফারেল সুবিধা দেওয়া হতো। এবার সেই সুযোগ না থাকায় ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে, ফলে বাড়তি প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে।
এছাড়া, যেসব খেলাপি ঋণ উচ্চ আদালতের স্থগিতাদেশের আওতায় ছিল, সেগুলোর বিপরীতেও এবার প্রভিশন রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক। আবার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে বা অন্য ব্যাংকে আটকে থাকা আমানতের বিপরীতেও প্রভিশন গঠন করতে হচ্ছে। এসব কারণে অধিকাংশ ব্যাংক প্রভিশন সংরক্ষণে হিমশিম খাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক ১৩ মার্চ একটি নীতিমালায় জানায়, যারা ডেফারেল সুবিধা নিয়েছে, তারা ২০২৪ সালের জন্য কোনোডিভিডেন্ড দিতে পারবে না। অনেক ব্যাংক এখন এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়ার চেষ্টা করছে।
কিছু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুরোধ জানিয়েছে যেন এত কঠোরতা না দেখানো হয়। তবে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কোনো লিখিত সিদ্ধান্ত জানায়নি। কেবল মৌখিকভাবে বলা হয়েছে যে সময়মতো জমা দেওয়া হয়েছে ধরে নেওয়া হবে, এবং কোনো জরিমানা হবে না।
বর্তমানে দেশে ৬১টি ব্যাংক রয়েছে, এর মধ্যে ৯টি বিদেশি ও ৯টি সরকারি। সরকারি ব্যাংকের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত কেবল রূপালী ব্যাংক। বেসরকারি খাতের ৪৩টি ব্যাংকের মধ্যে ৩৬টি শেয়ারবাজারে তালিকাভুক্ত, যার মধ্যে ২৪টি ব্যাংক এখনো প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি।
শেয়ারবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের বাইরে যেসব বেসরকারি ব্যাংক এখনো প্রতিবেদন চূড়ান্ত করেনি, সেগুলো হলো: ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল, এনসিসি, ওয়ান ব্যাংক, শাহ্জালাল ইসলামী, সাউথইস্ট, ইউসিবি, আল-আরাফাহ ইসলামী, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ার, এক্সিম, আইএফআইসি, এবি, ন্যাশনাল, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, এনআরবি কমার্শিয়াল ও এনআরবি ব্যাংক।
অন্যদিকে, যেসব ১২টি ব্যাংক বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করেছে, সেগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংক এবারও লোকসানে থাকায় কোনো ডিভিডেন্ড দেয়নি। লভ্যাংশ দিয়েছে: ব্র্যাক, সিটি, ইস্টার্ন, পূবালী, ডাচ্-বাংলা, মিউচুয়াল ট্রাস্ট, ট্রাস্ট, যমুনা, প্রাইম, উত্তরা ও মিডল্যান্ড ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে তিন লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট ঋণের ২০.২০ শতাংশ। ২০২৩ সালের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে দুই হাজার ১৩১ কোটি টাকা। এখন প্রতিবেদন চূড়ান্ত করার সময় এই খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন, খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় অনেক ব্যাংক আগামীতেডিভিডেন্ড দিতে পারবে না।
সার্কিট ব্রেকারে আটকে গেল ডজনের বেশি শেয়ার
মুয়াজ/
পাঠকের মতামত:
- আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা
- জাকির নায়েককে যে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ
- পাটশিল্পে বড় বিনিয়োগ, চালু হলো বন্ধ চার কারখানা
- একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা
- জিন্নাহকে নিয়ে ‘হেট্রেড’ নয়, ছাত্রশক্তি নেতার পোস্টে নতুন বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ডলার বন্ডের পথে বাংলাদেশ, বিনিয়োগকারীদের নজর কাড়ার উদ্যোগ
- প্রায় ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিলেন, পরে দিলেন তালাক
- ১৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৭ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের উত্থানে স্বস্তি, তবে সতর্ক বিনিয়োগকারীরা
- ৭৩ বছরেও পুতিনের ফিট থাকার গোপন রহস্য
- ভারত-পাকিস্তান-চীনের মধ্যে নতুন টানাপোড়েন
- ৩ মাস পর ধর্মান্তর ও বিয়ে নিয়ে আদালতে যা বললেন আয়ুশ মালিক
- গাছ কাটায় নতুন নিয়ম, অনুমোদন ছাড়া কাটলেই মামলা
- ২ কোম্পানির রোববার লেনদেন বন্ধ
- পুলিশের শীর্ষ পদে পরিবর্তন, নতুন দায়িত্ব পেলেন যারা
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- এক ঘন্টার মধ্যে যে কোম্পানির শেয়ার ক্রয়েই ব্যাপক মুনাফা
- সর্বোচ্চ দরেও বিক্রেতা সঙ্কটে ৮ প্রতিষ্ঠান
- সর্বজনীন পেনশনে আসছে ৬ নতুন সুবিধা, বদলে যাচ্ছে যেসব নিয়ম
- বেসিক ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে, এজিএমে মিলল বড় আশার খবর
- সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন, কার্যকর নতুন মূল্য
- ৯৩ ‘বাবার সন্তান’ রবিউল যেভাবে ধরা পড়ল তরুণ
- গভর্নরের সাক্ষাৎ না পেলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে: আমিরুল হক
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- তারেক রহমানকে নেপালের প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ
- ডেবিট-ক্রেডিটের সঙ্গে প্রিপেইড কার্ডেও বড় পরিবর্তন
- শেয়ারদরে বড় উল্লম্ফন সোনারগাঁও টেক্সটাইলের
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে একাধিক অভিযোগ, বন্ধ হলো শেয়ার লেনদেন
- আইপিওর অর্থে জালিয়াতি, ডমিনেজ স্টিলের ৭ জনকে জরিমানা
- সিএমএসএমই খাতে অর্থায়নে নতুন পদক্ষেপ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি
- আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- ব্যাংক ঋণ নিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা, নেপথ্যে যেসব কারণ
- বাজারে স্বর্ণের সর্বশেষ দাম প্রকাশ, বৃহস্পতিবার যে দামে বিক্রি হবে
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের রেকর্ড
- নারী উদ্যোক্তাদের সহায়তায় এডিবির বড় স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
- ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বড় বার্তা
- বেক্সিমকোর সম্পত্তি নিলামে, তবুও মিলল না কোনো ক্রেতা
- নবীজি (সা.) যেসব খাবার পছন্দ করতেন না
- ঘরকে বড় ও খোলামেলা দেখাতে দেয়ালে ব্যবহার করুন এই রঙগুলো
- নৌকা স্থগিত রেখে নতুন প্রতীক তালিকা, নির্বাচনে এলো বড় পরিবর্তন
- হালাল বাজারে বাংলাদেশের বড় সুযোগ, আসছে নতুন পরিকল্পনা
- নামাজের সময়সূচি আজ: ফজর থেকে এশা, সব জেলার তথ্য
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আইপিওতে আসতে কোম্পানিগুলোকে বিএসইসির নতুন বার্তা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ডলার বন্ডের পথে বাংলাদেশ, বিনিয়োগকারীদের নজর কাড়ার উদ্যোগ
- প্রায় ৮৯ লাখ শেয়ার হস্তান্তর
- ১৭ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন










