শেয়ারবাজারে আচমকা ঝড়, ৬ মাস আগের অবস্থানে ইনডেক্স
নিজস্ব প্রতিবেদক : টানা ৯ কর্মদিবস পতনের পর রোববার শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। এদিন লেনদেনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রায় ৬০ পয়েন্ট কমলেও শেষ বেলায় ২৩ পয়েন্ট বেড়েছিল। বিনিয়োগকারীরা মনে করেছিল টানা ৯ কর্মদিবসের পতনে তারা মূলধন হারিয়েছিল ৮ হাজার ৫১৯ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক কমেছিল ২৩৩ পয়েন্ট।
আজ সোবমার দিনের শুরুতে লেনদেন ছিল উত্থান প্রবণতায়। লেনদেনের ৩ ঘন্টা পর্যন্ত অর্থাৎ দুপুর প্রায় ১টা পর্যন্ত ডিএসইর সূচক ইতিবাচক প্রবণতায় দেখা গিয়েছিল। এ সময়ে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম আগের দিনের চেয়ে বেশি দামে লেনদেন হতে দেখা যায়। তবে ১টার পর উভয় বাজারে হঠাৎ পতনের পাল্লা ভারি হতে থাকে। কয়েক মিনিটের মধ্যে বাজার আচমকা নেতিবাচক অবস্থার দিকে মোড় নেয় এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানের দাম সমানে পড়তে থাকে। দুপুর ২টা ২ মিনিটের পর সূচকে বড় ঝড় দেখা যায়। এ সময় হুড়মুড় করে সূচক প্রায় ৪৮ পয়েন্ট পড়ে যায়। যা শেষ বেলায় অ্যাডজাস্টমেন্টের পর ৪২.৬৭ পয়েন্টে স্থির হয়। আজ ডিএসইর প্রধান সূচক ৬ মাস আগে ২৮ অক্টোবরের কাছাকাছি চলে যায়। ওইদিন ডিএসইর সূচক নেমেছিল ৪ হাজার ৮৯৮ পয়েন্টে। যা আজ দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫২ পয়েন্টে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজকের শেষ বেলায় শেয়ার মারার ঝাপটা দেখে স্পষ্টভাবে মনে হয়েছে, একটি সংঘবদ্ধ গোষ্ঠি উদ্দেশ্যমূলকভাবে বাজারে পতন ঘটাচ্ছে। বিষয় যে বিএসইসি ও ডিএসই জানে না, তা নয়। কারণ তাদের র্যাডারে অবশ্যই তা ধরা পড়ছে। হয়তো আরও পতনের ভয়ে কিছু করতে পারছে না।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র
আজ (২৮ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ৪২.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১১.১৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩০ পয়েন্টে।
ডিএসইতে আজ ৪৫৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৬৪ লাখ টাকার।
এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৪টির, কমেছে ২৪৬টির এবং পরিবর্তন হয়নি ৫৯টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র
সিএসইতে আজ ৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৮৩ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪৫ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই কমেছিল ৯৬.৬৪ পয়েন্ট।
মামুন/
পাঠকের মতামত:
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন নিয়মে সরাসরি শেয়ারবাজারে আসার সুযোগ পাচ্ছে ৭ শ্রেণির কোম্পানি
- টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই
- অনুমতি প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলেন আমির হামজা
- দেশে টিকার সুরক্ষা বলয়ে বড় ফাটল, সাড়ে ৮ লাখ শিশু ঝুঁকিতে!
- জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস
- বিটকয়েনে বিনিয়োগের আগে যে বিষয়গুলো বুঝতে হবে
- সোমবার স্বর্ণ কিনতে গেলে বিপাকে পড়তে পারেন ক্রেতারা
- একই পরিবারের ৫ মৃত্যু: অডিওতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
- ককরোচদের ঠেকাতে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’, প্রথম সমাবেশেই তীব্র বার্তা
- দশ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- এসএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের নতুন নির্দেশনা
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ইশরাক হোসেনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য ও রাশেদ খান
- ভারতের মাটিতেই ভারতের কর্মকর্তাদের শূলে তুলতে চাইছে যুক্তরাষ্ট্র
- পদত্যাগের ঘোষণা ঘিরে আলোচনা, যা জানালেন ইশরাক
- মোদি হাসিনার চেয়েও খারাপ ভারতীয় অধ্যাপকের মন্তব্যে তোলপাড়
- দুলামিয়া কটনের ডিভিডেন্ড ঘোষণা
- এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- বিনিয়োগকারী ঝুয়াং লিফেংয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম নিষ্পত্তি করল বিএসইসি
- বিতর্কে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনা নয়, চাঁদের সবচেয়ে দামি সম্পদ যা
- পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা











