পতনের অজানা গন্তব্যে দেশের শেয়ারবাজার, বিনিয়োগকারীদের আহাজারি
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজার যেন দীর্ঘদিন ধরেই এক রহস্যময় পতনের পথে হাঁটছে। প্রতিদিনই সূচকের নিম্নগতি এবং লেনদেনে ধস সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে গভীর হতাশা তৈরি করছে। বাজারে মুনাফা তো দূরের কথা, এখন পুঁজি টিকিয়ে রাখাই যেন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারদাম পড়ে গেছে ফেসভ্যালুর কাছাকাছি কিংবা নিচে। একদিকে মুনাফাহীন কোম্পানির লাগামহীন দরবৃদ্ধি, অন্যদিকে ভালো কোম্পানির অযৌক্তিক দরপতন বিনিয়োগকারীদের দিশেহারা করে তুলেছে।
বিনিয়োগকারীদের অভিযোগ, বাজারে স্বচ্ছতা নেই, নেই যথাযথ তদারকি। কারসাজির অভিযোগ বহুদিনের, কিন্তু কার্যকর প্রতিরোধের অভাবে এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। প্রতিরোধ যাও হচ্ছে, তাও ক্রমাগত বিতর্কের মুখে পড়ছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে আস্থা ফিরিয়ে আনতে হলে কেবল নজরদারি বাড়ানোই যথেষ্ট নয়, বরং সুশাসন ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর দিকেও নজর দিতে হবে।
হতাশায় নিমজ্জিত ক্ষুদ্র বিনিয়োগকারীরা বলছেন, “আমরা মনে করেছিলাম বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরবে, কিন্তু এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। পুঁজির সুরক্ষা নিয়েই শঙ্কায় থাকতে হচ্ছে।”
বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে জরুরি ভিত্তিতে দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার প্রয়োজন, নতুবা শেয়ারবাজার ক্রমেই আরও অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ নিয়ে টানা ৬ কর্মদিবস পতনের ধারায় রয়েছে দেশের শেয়ারবাজার। এই ৬ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৬০ পয়েন্ট এবং ডিএসইর বাজার মূলধন কমেছে ৪ হাজার ৬১৪ কোটি টাকা। আজ ডিএসইর সূচক কমেছে প্রায় ৩০ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ২ হাজার ১২১ কোটি টাকা।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র
আজ (সোমববার) ডিএসইর প্রধান সূচক ২৯.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৮.৮৮ পয়েন্ট কমে ১ হাজার ১২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.১৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ২৫৮ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ০৮ লাখ টাকার।
এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৩টির, কমেছে ২৩৪টির এবং পরিবর্তন হয়নি ৬০টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র
সিএসইতে আজ ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৫ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৫ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৬১.১২ পয়েন্ট।
মিজান/
পাঠকের মতামত:
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- প্রাথমিকের নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুখবর
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- ৫ বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপের ঘটনায় নতুন মোড়
- ২৩ মিনিট চলার পর হঠাৎ ফেরি ফিরে এলো, কারণ জানতেই ক্ষুব্ধ যাত্রীরা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- ৯৯৯ নম্বরে ফোনকল দিয়ে যেভাবে উদ্ধার হলেন ৪ ছাত্র
- বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
- জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার বিএনপির শোক দিবস
- বিদেশ সফর, নির্বাচনসহ নানা ইস্যুতে বিএনপির সিদ্ধান্ত
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেফোডিলের শেয়ারে ৩০৮% লাফ, কারসাজির গন্ধ!
- চার প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের ঘোষণা
- ডিএসই-৩০ সূচকে বড় পরিবর্তন, যুক্ত হচ্ছে ৩ কোম্পানি
- ডলার সংকটের মাঝে আইএমএফ নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- ৩৬ কোটি টাকার সব সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন তরুণ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
- বিএসইসির সংস্কার পরিকল্পনার প্রভাবে রেকর্ড উত্থানে সপ্তাহের সূচনা
- ১২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ঢাকাবাসীর জন্য আরও বড় সতর্কতা!
- গ্রাহকদের জন্য নতুন চাপ! ব্যাংকের ১৪ সেবায় ফি বসানোর প্রস্তাব
- এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাতায়াতকারীদের জন্য জরুরি সতর্কতা
- কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে
- খেলাপি ঋণ আদায়ে নতুন উদ্যোগ, বাস্তবে মিলছে না সুফল
- দুই উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা
- ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্যবসা সম্প্রসারণে ইআরজিওএন ট্রান্সফরমার অয়েল বিতরণ চুক্তি
- বাজুসের নতুন ঘোষণা: বেড়েছে স্বর্ণ ও রুপার দাম
- হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন
- অতিরিক্ত সময়ে জিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
- নাটকীয় প্রত্যাবর্তনে নরওয়েকে বিদায়, সেমিফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রের হামলার পর বড় ঘোষণা ইরানের
- ঢাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ নেই, কারণ জানাল কর্তৃপক্ষ
- আবহাওয়া অফিসের নতুন সতর্কতা: ১৩ অঞ্চলে দমকা হাওয়া
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
- চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে রুমিন ফারহানার বড় অভিযোগ
- খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২
- স্ত্রীকে দেখিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের রসিকতা
- দুর্যোগে স্থগিত এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত
- ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
- মেয়েকে হত্যা করল বাবা-মা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর রহস্য
- সূচকের ঊর্ধ্বগতিতে বাজার মূলধনের বড় উল্লম্ফন
- দানবাক্সে পাওয়া চিঠি ঘিরে সিলেটে চাঞ্চল্য
- গ্রাহকদের অংশগ্রহণে ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় সমাবেশ
- হাসিনার দেশে ফেরা নিয়ে বড় মন্তব্য করলেন আসিফ নজরুল
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ার কারসাজিতে ১,৪৯৭ কোটি টাকার জরিমানা করেছে বিএসইসি: অর্থমন্ত্রী
- নতুন বিএসইসি গঠনের পর শেয়ারবাজারে আস্থা ফিরছে: সংসদে অর্থমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৫ কোম্পানি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- ডেফোডিলের শেয়ারে ৩০৮% লাফ, কারসাজির গন্ধ!








