বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ভূখণ্ডে বিদেশী নাগরিকরা তাদের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে যে পরিমাণ অর্থ খরচ করছেন, বিশ্বজুড়ে প্রবাসী ও বাংলাদেশি ভ্রমণকারীরা কার্ডের মাধ্যমে ব্যয় করছেন তার প্রায় চার গুণ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গেল আগস্ট মাসে দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা কার্ডের মাধ্যমে লেনদেন করেছেন প্রায় ৯৮৭ কোটি টাকা। তার বিপরীতে একই সময়ে বিদেশি পর্যটক ও নাগরিকরা বাংলাদেশে কার্ড ঘষে খরচ করেছেন মাত্র ২৪৯ কোটি টাকা। আন্তর্জাতিক সীমানায় কার্ড ভিত্তিক লেনদেনের এই বিশাল ব্যবধান দেশের অর্থপ্রবাহের একটি নতুন চিত্র নির্দেশ করছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, জুলাই মাসে বিদেশে বাংলাদেশিদের কার্ডের ব্যবহার হয়েছিল ৯৮৫ কোটি টাকার মতো, যা আগস্টে কিছুটা বেড়ে ৯৮৭ কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে, আগস্টে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের কার্ডে ব্যয় ৬.২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল; জুলাইয়ের ২৩৪ কোটি টাকার লেনদেন আগস্টে দাঁড়ায় প্রায় ২৪৯ কোটি টাকায়।
আগস্ট মাসের লেনদেন বিশ্লেষণের বরাতে জানা যায়, বিদেশে ব্যবহৃত বাংলাদেশিদের প্লাস্টিক মানির বড় অংশই ছিল ক্রেডিট কার্ড—যার অর্ধেকেরও বেশি বা ৫০৪ কোটি ৬০ লাখ টাকা খরচ হয়েছে ক্রেডিট কার্ড থেকে। এছাড়া ডেবিট কার্ডের মাধ্যমে ৪২২ কোটি ১০ লাখ টাকা এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি ১০ লাখ টাকা লেনদেন সম্পন্ন হয়। পছন্দের দেশের তালিকায় ক্রেডিট কার্ড ব্যবহারে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল সবার ওপরে (মোট বৈশ্বিক ক্রেডিট কার্ড খরচের ১৭.১৬%), যার পরেই অবস্থান থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও সিঙ্গাপুরের। অন্যদিকে ডেবিট কার্ডের সিংহভাগ (১৪.১৯%) ব্যবহৃত হয়েছে যুক্তরাজ্যে এবং প্রিপেইড কার্ডের লেনদেনে শীর্ষে রয়েছে ভারত (১৮.৭১%)।
বিদেশের মাটিতে বাংলাদেশিদের কার্ড ব্যবহারের প্রবণতা বাড়লেও, একই সময়ে দেশের ভেতরে ক্রেডিট কার্ডের ব্যবহারে মন্দা দেখা গেছে। আগস্ট মাসে দেশের ভেতরের লেনদেন প্রায় ৫.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,০৮৯ কোটি ৩০ লাখ টাকায়, যা তার আগের মাসে ছিল ৪,৩২৪ কোটি ৮০ লাখ টাকা। দেশীয় ক্রেডিট কার্ড ব্যয়ের সবচেয়ে বড় অংশ বা ৪৮.১৪ শতাংশ গেছে নিত্যপণ্যের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে। বাকি লেনদেনের মধ্যে রিটেইল শপে ১২.৬৭%, ইউটিলিটি বিল পরিশোধে ১০.৮০%, ফার্মেসি ও ওষুধে ৬.৯৪% এবং বুথ থেকে নগদ টাকা তোলায় ৬.৪৩% অর্থ ব্যবহৃত হয়। তবে সার্বিক কেনাকাটা কমলেও রিটেইল শপ, ইউটিলিটি, পোশাক, যাতায়াত ও ওষুধের চিকিৎসায় লেনদেনের পরিমাণ গত মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।
বিগত পাঁচ বছরের ব্যবধানে দেশে সব ধরণের ডিজিটাল কার্ড ব্যবহারের ক্ষেত্রে বড় বিপ্লব ঘটেছে। ২০২১ সালের সেপ্টেম্বর শেষে যেখানে ২ কোটি ৪২ লাখ ডেবিট, ১৭ লাখ ৬৩ হাজার ক্রেডিট এবং ১০ লাখ ২৭ হাজার প্রিপেইড কার্ড সচল ছিল; ২০২৬ সালের আগস্ট নাগাদ তা লাফিয়ে যথাক্রমে ৪ কোটি ৮৭ হাজার, ২৮ লাখ ৫ হাজার এবং ৯২ লাখ ৭১ হাজারে উন্নীত হয়েছে। অর্থাৎ পাঁচ বছরে কার্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৯৬ শতাংশ এবং লেনদেন বেড়েছে ১০৩ শতাংশ, যেখানে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখিয়েছে প্রিপেইড কার্ড।
বর্তমানে দেশে আগস্ট মাস শেষে ক্রেডিট কার্ড গ্রহীতাদের অনুকূলে অনুমোদিত ব্যাংক ঋণের মোট সীমার পরিমাণ ছিল ৪৩,১০৮ কোটি টাকা, যার মধ্যে গ্রাহকদের নিকট বকেয়া স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে ১৪,৪৮২ কোটি টাকা।
ডিজিটাল অর্থনীতি প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নগদ কাগজের টাকার ব্যবহার কমিয়ে এনে লেনদেনে ডিজিটাল মাধ্যম প্রসারে কেন্দ্রীয় ব্যাংক নিরলস কাজ করছে। কার্ডের প্রচলিত ব্যবস্থার পাশাপাশি দ্রুত পেমেন্টের জন্য ‘বাংলা কিউআর’ কোড প্রযুক্তির প্রচার ও গ্রহণযোগ্যতা বাড়াতে একাধিক ইতিবাচক পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
মিজান/
পাঠকের মতামত:
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- ১৫ টাকার শেয়ার ৪২ টাকা, তারপর ১১ টাকা: ডাবল ধাক্কায় সর্বশান্ত বিনিয়োগকারীরা
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ‘আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের’
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ভারতের প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্য
- ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
- ইশরাকের পদত্যাগকে যেভাবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমা অনিরাপদ ঘোষণা
- সামনে এলো নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট
- নাহিদ ইসলামের বক্তব্যের পর ইশরাকের বিস্ফোরক পোস্ট
- ডলারের বাজারে বড় পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের
- ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে’
- ইশরাক বিতর্কের মাঝেই ববি হাজ্জাজের অনুসারীদের অভিযান
- যেভাবে গ্রেফতার হলেন ফজলুল হক আমিনী
- সরবরাহ সংকট কাটিয়ে মুনাফায় ফিরছে রানার, ডিভিডেন্ড বৃদ্ধিতে বাধা কোথায়?
- মুনাফায় উল্লম্ফন, সম্পদমূল্য বৃদ্ধি—প্রিমিয়ার সিমেন্টের ডিভিডেন্ডে নতুন সম্ভাবনা
- আয় ও সম্পদমূল্য বাড়লেও যে কারণে ডিভিডেন্ড বৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা
- ফিনিক্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি স্বামী -স্ত্রী, জানা গেল আসল সত্য
- সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন
- তিন ব্যাংকের এমডিদের নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
- তৃণমূল থেকে প্রতিমন্ত্রী হয়ে ওঠা ইশরাকের বর্ণাঢ্য পথচলার গল্প
- ৪৭–১৩ গোলের হার, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ
- ৮ মাসে কপাল পুড়ল তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর
- ব্যাংকিং খাতে সরকারের বড় সাহসী সিদ্ধান্ত
- ইশরাকের পদত্যাগ ও স্ত্রীর ফেসবুক পোস্ট ঘিরে নতুন জল্পনা
- কেয়া কসমেটিকসকে ঋণ দিয়ে বিপাকে শেয়ারবাজারের চার ব্যাংক
- ভারতের শেয়ারবাজারে কালোমেঘ: উধাও ৪ লাখ কোটি রুপি
- আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ক্রিকেটাররা কেন বিপাকে?
- জাপানের শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশ-জাপান নতুন চুক্তি
- টিকটক ও ফ্রি ফায়ারের টানে ঘরছাড়াও ৩ শিক্ষার্থী
- লাফার্জহোলসিমের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশি পাসপোর্টেই ভিসা ছাড়াই ৩৫ দেশে ভ্রমণ
- তেলের দাম কমতেই স্বর্ণের বাজারে উল্টো চিত্র!
- এবার ক্ষমা চাইলেন সংসদ সদস্য ও বিএনপি নেতা
- বিলবোর্ডকে রাস্তা ভেবে ট্রাক চালালেন চালক
- অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক
- আর্থিক ঘাটতি পূরণে ৭ প্রতিষ্ঠানকে সময় বেঁধে দিল বিএসইসি
- ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন এনসিপি নেতারা
- পদত্যাগের কারণ জানালেন ইশরাক
- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন নিয়মে সরাসরি শেয়ারবাজারে আসার সুযোগ পাচ্ছে ৭ শ্রেণির কোম্পানি
- টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক ও শেয়ারবাজার
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- শেয়ারবাজারে সংস্কারের আশ্বাস, পতন থামাতে দৃশ্যমান পদক্ষেপ নেই
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
অর্থনীতি এর সর্বশেষ খবর
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- দীর্ঘদিন লে-অফের পর কেয়া গ্রুপে নতুন সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে







.jpg&w=50&h=35)





