এক ডজনের বেশি ব্যাংককে ঝুঁকিতে ফেলেছে বেক্সিমকো ও এস আলম
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের বিশেষ সুবিধাভোগী বেক্সিমকো ও এস আলম গ্রুপ শীর্ষ খেলাপির তকমা নিয়ে এখন বহুল আলোচিত-সমালোচিত। এই দুই গ্রুপের কারণে অন্তত এক ডজন ঋণদাতা ব্যাংক সংকটে পড়েছে, যা ব্যাংক খাতের স্থিতিশীলতার জন্য ব্যাপক ঝুঁকি তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংকের তৈরি করা শীর্ষ ১০ ঋণখেলাপির তালিকায় দেখা যায়, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বেক্সিমকো ২৩ হাজার ১২০ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে তালিকার শীর্ষে ছিল। অন্যদিকে, এস আলম গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ৭৩৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ি, শীর্ষ ১০ ঋণখেলাপির মোট খেলাপি ঋণের পরিমাণ ৫১ হাজার ৮৫৬ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো ও এস আলমের মধ্যে সম্মিলিতভাবে ৩৪ হাজার ৮৫৪ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে, যা ব্যাংক খাতের মোট খেলাপির ১২ শতাংশের বেশি।
এই দুই গ্রুপকে অর্থায়নকারী অন্তত ২০টি ব্যাংক রয়েছে। ব্যাংকাররা জানান, বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বর্তমানে কারাগারে এবং এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বিদেশে অবস্থান করছেন, ফলে তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।
ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃতপক্ষে বেক্সিমকো ও এস আলমের মোট ঋণের পরিমাণ ২ লাখ ৫০ হাজার কোটি টাকার মতো, যা ব্যাংক খাতের মোট ঋণের ১৫.১৭ শতাংশ। ২০২৩ সালের ডিসেম্বরের শেষে একটি স্ট্রেস টেস্টে দেখা গেছে, শীর্ষ তিন ঋণগ্রহীতা খেলাপি হলে ব্যাংক খাতের স্থিতিশীলতার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে, যার ফলে খেলাপি ঋণও বাড়বে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেক্সিমকো মোট ১৬টি ব্যাংক ও সাতটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের কাছে ৫০ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে, যার মধ্যে আট ব্যাংকের কাছে ২৩ হাজার ১২০ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে।
বেক্সিমকোর খেলাপির কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে জনতা ও সোনালী ব্যাংক। অন্যদিকে, এস আলমের খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ৭৩৪ কোটি টাকা এবং তাদের মোট ঋণের পরিমাণ ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।
অন্যদিকে, এস আলম নিজ নিয়ন্ত্রণে থাকা চারটি ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে ৯৩ হাজার ৩৬৪ কোটি টাকা পাচার করেছে। এসব তথ্য থেকে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের মাধ্যমে এসব পরিচালনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি।
ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের একজন পরিচালক জানিয়েছেন, সাইফুল আলমের ঋণের পরিমাণ অন্তত ১ লাখ কোটি টাকা। তিনি ১০ হাজার কোটি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও এখন তার নাগাল পাওয়া যাচ্ছে না।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মো. মুসলিম চৌধুরী উল্লেখ করেছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে তারা খেলাপি ঋণে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে, তবে ৫ আগস্টের পর বেক্সিমকো ঋণ না পরিশোধ করায় খেলাপিতে চলে গেছে।
বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন জানান, বড় বড় গ্রুপ ব্যাংক থেকে বৈধভাবে ঋণ বের করে নিয়ে গেছে, কিন্তু তাদের সম্পদের পরিমান খুবই কম। সরকারের উচিত তাদের বিদেশে থাকা সম্পদ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের জবাবদিহিতা না থাকার ফলে এ ধরনের দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে এবং এর জন্য সংশ্লিষ্টদের বিচার করা প্রয়োজন।
মামুন/
পাঠকের মতামত:
- যে কারণে হঠাৎ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
- পুনর্বহাল ৭ নভেম্বরের ছুটি: ভোগ করতে পাবেন যারা
- সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, জরুরি সতর্কতা জারি
- প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি, আবেদন করবেন যেভাবে
- আজ রাতেই আকাশে উল্কাবৃষ্টির সম্ভাবনা, বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
- আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে, জানুন দিনের হিসাব
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- জুমার নামাজ শেষে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল
- ভাতা পাবেন ভেবে টিপসই, পরে জানলেন জমি আর তাঁর নেই!
- নজরুল ও সুইটিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পরিবার
- ৩৩৫ মিলিয়ন ডলারে ভারতের ঘাড়ে চীনের নিঃশ্বাস
- পাকিস্তানকে কাছে টানছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের চালে কাঁপছে দিল্লি
- ফার্মাসিউটিক্যালস খাতে আগুন, বিপদে বাংলাদেশ
- নজরুলের ছাপাখানা থেকে হাদির স্মার্টফোন নিন্দুকদের হিসাব ভুল
- রাত সাড়ে ১১টায় ডেকে নেওয়া হয় বৃদ্ধাকে, পুলিশের তদন্তে যা উঠে এল
- সৌদি আরবে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আওয়ামী নেতার সঞ্চালনা: তুমুল তোলপাড়!
- চালু হচ্ছে রিয়াদ ও দাম্মামে বিমানের ফ্লাইট
- মাগুরায় যুবদল নেতার চাঞ্চল্যকর খুন রহস্য
- সাজেক অবরোধ নিয়ে আন্দোলকারীদের নতুন বার্তা
- সৌদিতে দুই মৃত্যুদণ্ড: কনস্যুলেটের গাফিলতি নাকি অজ্ঞতা?
- মুনাফা বেড়েছে ১৩২%, এশিয়াটিক ল্যাবরেটরিজের ডিভিডেন্ডে কী চমক আসছে?
- বারাকা পাওয়ারের মুনাফায় বড় উল্লম্ফন, ডিভিডেন্ডে কী সিদ্ধান্ত আসছে?
- বৈদেশিক মুদ্রার লোকসান কমায় মুনাফায় বড় উল্লম্ফন, সুখবরের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- ৭ রোগের চিকিৎসায় এক লাখ টাকা, জেনে নিন আবেদনের নিয়ম
- শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী
- ৭ নভেম্বর ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত, যা জানাল সরকার
- মুখের দাগ নিয়ে মুখ খুললেন জামায়াত আমির
- ডিভি লটারিতে আবেদন করতে বাংলাদেশিদের জন্য জরুরি তথ্য
- হাসনাতের বক্তব্যের জবাবে যা বললেন স্নিগ্ধ
- ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’
- ফেসবুকের ‘রিচ’ আর থাকছে না, পারফরম্যান্স মাপবেন যেভাবে
- হারানো ফোনের হোয়াটসঅ্যাপ বন্ধ করবেন যেভাবে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর
- তিন ডজন মন্ত্রীর বিদায়ের ইতিহাস: ইশরাকের বিদায় যেভাবে ব্যতিক্রম
- চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী
- ব্যাংকের ভল্ট থেকে সাড়ে চার কোটি টাকা উধাও!
- ছয় গ্রুপের পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকারের নতুন উদ্যোগ
- ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের মামলায় ফুডপান্ডার স্বস্তি
- ব্যাংকে বাড়ছে আমানত, কমছে সুদ; চাপে সঞ্চয়কারীরা
- টিকিট মিলছে না যাত্রীদের, রেলওয়ের ভেতরে কী চলছে?
- সুখবর! সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন সিদ্ধান্ত
- ড. ইউনূস থেকে ইলন মাস্ক—রাবণের পোস্টারে যাঁদের ছবি
- বিমায় জালিয়াতি ও জঙ্গি অর্থায়ন বন্ধে কড়া নিয়ম জারি
- উপস্থাপিকা সামিয়া আফরিনের ভালোবাসার আবেগঘন গল্প
- বিদেশে বাংলাদেশিদের ব্যয়ের ধারেকাছেও নেই বিদেশিরা
- অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকসহ আটক নারী-পুরুষ ৮৪
- মৃত্যুর গুজবের মধ্যেই প্রকাশ্যে হাজির কিম জং উন
- সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুইটিকে নিয়ে মুখ খুললেন নজরুলের বাবা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক নজরে
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- পাঁচ ব্যাংকের শেয়ারে বড় উত্থানের পূর্বাভাস গবেষণা প্রতিষ্ঠানের
- সৌদিতে দুই বাংলাদেশির শির'চ্ছেদ যা বললেন শায়খ
- শার্প ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিএসইসির
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৩৪ কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম







.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)

