কর্মকর্তা পদায়নে উপদেষ্টাদের সম্মতি নেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহনের পর জনপ্রশাসনে বদলি ও পদায়ন নিয়ে একধরনের অস্থিরতা চলছে। কখন কোথায় বদলি করা হবে, এ নিয়ে আতঙ্কে আছেন কর্মকর্তারা।
এ অবস্থায় কয়েকজন উপদেষ্টা তাদের আওতাধীন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলি বা পদায়নের আগে সম্মতি নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছ।
জানা গেছে, সম্প্রতি এক চিঠিতে উপদেষ্টারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছেন যে, হুট করে কর্মকর্তাদের বদলি করায় কাজ করতে সমস্যায় পড়ছেন তারা। অভিজ্ঞ কর্মকর্তাদের বদলি করে নতুন যাদের দেওয়া হচ্ছে, তাদের বেশিরভাগই দায়িত্বপ্রাপ্ত পদের কার্যক্রম সম্পর্কে আগে থেকে অবহিত নন। এর ফলে কার্যক্রমে গতি আসছে না।
বিষয়টি নিয়ে মন্তব্য কোনো করেননি জনপ্রশাসনের কর্মকর্তারা। তবে ওই চিঠির একটি অনুলিপি সংবাদমাধ্যমের হস্তগত হয়েছে।
জানা গেছে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা এ এফ হাসান আরিফ প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিটি দিয়েছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই চিঠির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
একইভাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আরও একজন জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ ধরনের চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। এই চারজন উপদেষ্টার অধীনে ১০টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।
এ বিষয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফ গণমাধ্যমকে বলেন, বিষয়টি পুরোপুরি ঠিক না যে, কোনো বিধিবিধান করে বদলি বা পদোন্নতির জন্য বলা হয়েছে। তবে এটা ঠিক যে, উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। হঠাৎ করে পরিবর্তন ঠিক হচ্ছে না। যেসব গুরুত্বপূর্ণ পদ বা দপ্তর রয়েছে, সেখানে পরিবর্তনের আগে যাতে আলোচনা করা হয়, সেটি বলা হয়েছে। চিঠি দেওয়ার বিষয়টি তিনিও নিশ্চিত করেননি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৮ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় ৫৩০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসনে প্রথম বড় পদোন্নতি হয় গত ১৩ আগস্ট। ওইদিন ১১৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব করা হয়। এর এক সপ্তাহের মধ্যে ২২৩ উপসচিবকে যুগ্ম সচিব করা হয়।
এরপর ২৫ আগস্ট ১৩১ কর্মকর্তাকে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব করা হয়। সব মিলিয়ে ৮ আগস্ট থেকে ২৫ আগস্ট সময়ে অন্তর্বর্তী সরকার ৪৭১ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে।
এছাড়া যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিবসহ অন্যান্য পদে পদোন্নতি দেওয়া হয়েছে প্রায় ৬০ জনকে। আর বুধবার (৯ অক্টোবর) ক্যাডার বহির্ভূত ১০ জনকে সহকারী সচিব করা হয়েছে।
৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১১ আগস্ট থেকে ৯ অক্টোবর পর্যন্ত নিয়োগ, বদলি, পদোন্নতি, চুক্তি বাতিল, বাধ্যতামূলক অবসর সংক্রান্ত ৬৫৫টি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর ৬ আগস্ট থেকে ৮ আগস্ট সময়ে জারি করে ২২টি আদেশ। এসব আদেশের মধ্যে বদলির আদেশই সবচেয়ে বেশি।
তারিক/
পাঠকের মতামত:
- বর্জ্য ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ, চুক্তিতে পৌরসভা-স্কয়ার-ব্র্যাক
- ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে আর কার্ডের প্রয়োজন নেই, জানুন নতুন নিয়ম
- ভারতে জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মুখ খুললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বক্তব্যের মাঝেই বিদ্যুৎ চলে গেল, যা বললেন রাশেদ খান
- লটারি বাদ দিয়ে স্কুলে ভর্তি, দ্বিতীয়-নবম শ্রেণিতে নতুন নিয়ম
- পুলিশে বড় রদবদল, একসঙ্গে বদলি ৫ কর্মকর্তা
- ইসরায়েলের মুখোশ খেললেন ইসরায়েলিরাই
- জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভয়ংকর হিসাব সামনে
- দরপতনের চাপে ডিএসইর বাজার মূলধনে ধস
- যে কারণে টকশোতে অংশ নেওয়া নেতাদের ডাকলেন প্রধানমন্ত্রী
- রুমিন ফারহানার বাবার সাথে শেখ মুজিবের যা ঘটোছিল
- ‘বিশ্বসেরা অভিনেত্রী’ শেখ হাসিনা, বিস্ফোরক মন্তব্য হাফিজের
- ছাত্রদলের ২ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
- অপরিশোধিত বিমা দাবি নিষ্পত্তিতে আইডিআর এর বড় উদ্যোগ
- চলতি সপ্তাহে ৫ কোম্পানির এজিএম
- পে-স্কেল নিয়ে ৭ এসআরওতে থাকছে যাদের জন্য আলাদা নিয়ম
- দুর্বল ৫ ব্যাংকের পরিণতিতে নতুন মোড়, গ্রাহকদের আচরণে স্বস্তি
- আগামী ১০ দিনে দেশের আবহাওয়ায় বড় পরিবর্তন
- সব ধর্মে একজন স্বামীর একাধিক স্ত্রী হলে সম্পত্তি ভাগ হবে যেভাবে
- কাগজে জন্ম, ৪৫ দিনেই মৃত্যু! ৭৪ শিশুকে নিয়ে চাঞ্চল্যকর কাণ্ড
- ২,৫৯৮ কোটি টাকার প্রকল্পের দায়িত্ব পেলেন বিতর্কিত সেই প্রকৌশলী!
- এক ক্লিকে ৩০০ খবর, আ.লীগের অপপ্রচারের রহস্য ফাঁস
- ১২ সেপ্টেম্বর ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণের দর একনজরে
- সৌদির মরিয়া চেষ্টা, সরাসরি হামলায় ট্রাম্পের ‘না’
- যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও বদলে গেলো পৃথিবীর মানচিত্র!
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- ১২ টাকার বিদ্যুৎ ৪ টাকায়, ছাদ বিক্রি করছে বিদ্যুৎ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- সোনার দামে বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা দক্ষিণে ৩ হেভিওয়েট মেয়র প্রার্থী, কঠিন সমীকরণে বিএনপি
- ডিবি হারুনের যত কোটি টাকার সম্পদ পাওয়া গেল
- শেনজেনের পর এবার এক ভিসায় মিলবে ৬ দেশ ভ্রমণের সুযোগ
- ৫ থেকে ৭ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
- নিজের ইচ্ছায় নয়, কুকুরের নির্দেশেই করতেন খুন!
- ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর, বড় সিদ্ধান্ত শিক্ষা বোর্ডের
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হৃদয়বিদারক ঘটনা, ছাগল নিয়ে যা বললেন আসিফ নজরুল
- বাংলাদেশি টাকায় সকল দেশের আজকের টাকার রেট ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের নামাজের সময়সূচি: ঢাকাসহ সারাদেশ
- জামায়াতের লং মার্চ নিয়ে বিস্ফোরক মন্তব্য মাহফুজ আনামের
- চট্টগ্রামের এক বাড়িতে ৬৩ বিদেশি নাগরিক, বেরিয়ে আসছে রহস্য
- আজকের দিনে মুক্তি পেয়েছিলেন খালেদা জিয়া
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে বীমা দাবি ও এফডিআরে বড় ঝুঁকি
- বিনিয়োগকারীর অর্থ সরানোর অভিযোগ, তদন্তের নির্দেশ বিএসইসির
- কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করলে কবুল হবে?
- সীমান্তে একের পর এক অ্যাকশনে বাংলাদেশীরা
- শেখ হাসিনার নতুন ঘোষণায় দুই ভাগে বিভক্ত আ. লীগ
- অবশেষে ভারত নয়, বাংলাদেশই ভারতকে চালায়
- আন্তর্জাতিক পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেল বাংলাদেশ ব্যাংক
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা
- কারসাজির খেলায় অস্বাভাবিক দর, তদন্তের খবরে বড় পতন
- ২৩ লাখ ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ













