×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রাজধানীতে বেক্সিমকোর ইয়েলোর শোরুমে আগুন

২০২৪ আগস্ট ০৪ ২২:৩৯:৫০
রাজধানীতে বেক্সিমকোর ইয়েলোর শোরুমে আগুন

নিজস্ব প্রতিবেদক : বেক্সিমকো ধানমন্ডিতে তৈরি পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড ইয়েলো’র শোরুমে আগুন দেওয়া হয়েছে। আগুনে শোরুমটি সম্পূর্ণ পুড়ে গেছে।

আজ রোববার (০৪ আগস্ট) বিকাল ৪টার দিকে শোরুমটিতে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে।

রাজধানীর ধানমন্ডির ২ নাম্বার সড়কের একটি পাঁচতলা ভবনে ইয়েলোর শোরুমটি অবস্থিত। এই ভবনের চারতলা পর্যন্ত শোরুম ও ইয়েলো ক্যাফে নামের একটি রেস্তোরাঁ রয়েছে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যাওয়ার চেষ্টা করলেও বিক্ষোভের কারণে তারা পৌঁছাতে পারেননি।

আন্দোলনকারীরা সরে যাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান। ততক্ষণে পুরো ভবনটি আগুনে পুড়ে যায়।

ইয়েলো হচ্ছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। আজ রাজধানীর বিভিন্ন এলাকার মত ধানমন্ডিতেও বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থক এবং আওয়ামীলীগ ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘাত হয়েছে।

বিকালে আন্দোলনকারী ও আওয়ামীলীগ-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে কে বা কারা ইয়েলোর শোরুমটিতে আগুন দেয়।

মিজান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে