চার দেশের নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ান সেনাবাহিনীতে যোগদানের সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক : দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বিদেশি নাগরিকদের প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ক্রমবর্ধমান আঞ্চলিক হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় দেশটি।
জানা যায়, বৃটেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং কানাডার যেসব নাগরিক অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন তারা অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে পারবেন। খবর অনলাইন বিবিসির
আগামী জুলাই থেকে নিউজিল্যান্ডের যেসব নাগরিক অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন তারা অজি সামরিক বাহিনীতে আবেদনের সুযোগ পাচ্ছেন।
এ ছাড়া গত জানুয়ারিতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডার যেসব নাগরিক অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়েছেন তারাও সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে এগিয়ে থাকবেন।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস বলেছেন, আগামী দশক এবং তার পরেও দেশের নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা করাটা আমাদের জন্য অপরিহার্য। এক্ষেত্রে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এরইমধ্যে দীর্ঘস্থায়ী ‘আনজাক বন্ড’ নামক চুক্তিতে সই করেছে।
নিরাপত্তার ক্ষেত্রে একতা গুরুত্বপূর্ণ বলে মনে করেন অজি পররাষ্ট্রমন্ত্রী। তিনি নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধে গ্যালিপোলিতে পাশাপাশি লড়াইয়ের বিষয়ে ইঙ্গিত করেছেন।
এ ছাড়া ২০২১ সালে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অকাস চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিরক্ষা এবং নিরাপত্তা শক্তিশালী করতে সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা থেকে ওই সামরিক চুক্তি করেছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিজেদের অবস্থান মজবুত করতে চায় দেশটি। কেননা, এই অঞ্চলে শক্ত অবস্থানে রয়েছে চীন। ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের ক্রমবর্ধমান উত্থানকে কেন্দ্র করে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে ক্যানবেরা।
এক্ষেত্রে গত বছরই এই অঞ্চলে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি কৌশলগত অবস্থানের কথা ব্যক্ত করে অস্ট্রেলিয়া। দেশটি তাদের প্রতিরক্ষা বাহিনীকে শক্তিশালী করতে এবং ওই চার দেশের প্রতিরক্ষা শক্তি নিজেদের পক্ষে রাখতে এমন অজি সরকার এমন কৌশল গ্রহণ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২০ সালে আগামী দুই দশকের মধ্যে সেনাসদস্য সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করেছিল দেশটির আগের সরকার। তখন সরকার এই খাতে ৩৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বরাদ্দ ঘোষণা করেছিল। কিন্তু দেশটিতে বেকারত্বের হার নিম্নমুখী হওয়ায় ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন ওই সময়ের প্রতিরক্ষামন্ত্রী ম্যাট কিওগ।
সরকারি তথ্যানুযায়ী দেশটির সামরিক বাহিনীতে এখনো প্রত্যাশার তুলনায় প্রায় ৫ হাজার সেনাসদস্যের ঘাটতি রয়েছে।
যদিও অস্ট্রেলিয়ার কয়েকটি মিত্র দেশ থেকে সামান্য সংখ্যক সামরিক সেনা নেয়ার রীতি ছিল কিন্তু নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে সেনাবাহিনীতে বিদেশিদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে প্রশস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
শেয়ারনিউজ, ০৬ জুন ২০২৪
পাঠকের মতামত:
- কর্মীদের চাকরির অবসান নিয়ে মুখ খুলল ডিএসই
- চাকরি হারানো কর্মীদের অভিযোগের জবাব দিলো ডিএসই
- ৩ আগস্ট থেকে কার্যকর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম
- অর্ধবার্ষিকে মুনাফায় বড় উল্লম্ফন সিটি ব্যাংকের
- কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী
- ১২ কেজি এলপিজির নতুন দাম ঘোষণা
- ইউটিউব ভিডিওর তথ্য উড়িয়ে দিল ড্যাফোডিল কম্পিউটার্স
- সূচকে মিশ্র চিত্র, তবে লেনদেন ও দর বৃদ্ধিতে ইতিবাচক শেয়ারবাজার
- নির্বাহী পরিচালকদের ক্ষমতা বাড়িয়ে নতুন নির্দেশনা বিএসইসির
- ডিএসইর চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন ছবির সঙ্গে রহস্যময় বার্তা শাবনূরের
- এফবিসিসিআইয়ের প্রশাসক হলেন সাবেক বিকেএমইএ সভাপতি
- এফবিসিসিআইতে নতুন প্রশাসক, দায়িত্ব নিলেন ফজলুল হক
- তসলিমার অনুষ্ঠানে জয় গোস্বামীকে ঘিরে তুমুল বিতর্ক
- ঢাকা ওয়াসার চেয়ারম্যান হলেন বুয়েট অধ্যাপক
- হঠাৎ দেশজুড়ে সতর্কতা জারি, কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুবাই কারামুক্তির পর নতুন গন্তব্য খুঁজছেন বেনজীর
- বছরের সবচেয়ে বড় মহাজাগতিক ঘটনা আসছে
- ০২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিদেশে থাকলেও হারাবেন না উত্তরাধিকার অধিকার, জানুন আইন
- কক্সবাজার ভ্রমণকারীদের জন্য বড় সুখবর
- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যবসায়ী
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- ডেল্টা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্বর্ণের বাজারে নতুন সমন্বয়, জেনে নিন ২ আগস্টের দাম
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের পথে সরকার, আসছে নতুন আইন
- সোনালী লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- দক্ষিণখানের ডেন্টিস্ট হত্যা মামলায় নতুন মোড়
- ‘মা জীবিত’—এমন দাবিতে কবর খুঁড়ে হাসপাতালে, পরে যা জানা গেল
- "দেশের ভবিষ্যতের চেয়েও আপনার গায়ের চামড়া বেশি উজ্জ্বল"
- গুম তদন্তে নতুন মোড়, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়েও দাবি
- বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম ঘোষণা
- প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক, বাংলাদেশ নিয়ে এলো বড় বার্তা
- চলতি সপ্তাহে ৪ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- সেপ্টেম্বরে বদলে যাবে চ্যাটের ভাষা!
- প্রিমিয়ার লিজিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আগস্টে দুই দফায় টানা ৮ দিনের ছুটি, কীভাবে পাবেন জেনে নিন
- বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
- চোখের সামনেই স্ত্রী-দুই মেয়েকে হারালেন বাবা, গাছ আঁকড়ে বাঁচলেন তিনি
- ঢাকাসহ সারাদেশের জন্য দুঃসংবাদ!
- চিকিৎসাধীন অবস্থাতেই নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস
- নীতি সুদহার কমিয়ে বড় বার্তা দিল বাংলাদেশ ব্যাংক
- বাজুসের নতুন ঘোষণা, আজ থেকে বদলে গেল স্বর্ণের বাজার
- হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশকে নিয়ে মার্কিন সিদ্ধান্তে নতুন মোড়
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- কিডনি দান করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় সত্য জানলেন স্বামী
- প্রতিযোগিতায় পুরস্কার টাকা নয়, মিলল সারাজীবনের বিরিয়ানি
- "দেশের ভবিষ্যতের চেয়েও আপনার গায়ের চামড়া বেশি উজ্জ্বল"













