দুর্ধর্ষ এক আন্ডারওয়ার্ল্ড লেডিকে নিয়ে রহস্য
আন্তর্জাতিক ডেস্ক : এফবিআই’র মোস্ট ওয়ান্টেড নারী তিনি। নাম ড. রুজা ইগনাতোভা। বুলগেরিয়ান আন্ডারওয়ার্ল্ড লেডি। ভুয়া ক্রিপ্টোকারেন্সির ব্যবহার করে বিনিয়োগকারীদের ৪৫০ কোটি ডলার নিয়ে লাপাত্তা হয়ে যান।
ড. রুজা ইগনাতোভা ওয়ানকয়েন নামে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা করে বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে যান। বিশ্বের লাখ লাখ মানুষ বুলগেরিয়ায় জন্মগ্রহণকারী এই জার্মান বিনিয়োগকারীকে বিশ্বাস করে তার কাছে তাদের সারাজীবনের সঞ্চয় জমা রেখেছিলেন। অনলাইনে নতুন এই মুদ্রার ওপর তারা তাদের অকুণ্ঠ সমর্থন ও আস্থা প্রকাশ করেছিলেন।
কিন্তু ২০১৭ সালে ড. রুজা ইগনাতোভা বুলগেরিয়ার সোফিয়াগামী একটি বিমানে উঠে বসেন। তারপর তিনি লাপাত্তা হয়ে যান। তাকে আর কখনো দেখা যায়নি। তার কি হয়েছে সে সম্পর্কে কর্তৃপক্ষ পর্যন্ত জানে না। প্রতারণার কারণে তিনি হয়ে ওঠেন এফবিআই’র মোস্ট ওয়ান্টেড ওম্যান।
অভিযোগে বলা হয়, ১৭৫টি দেশের মানুষের বিনিয়োগ কমপক্ষে ৪০০ কোটি ডলার নিয়ে ড. রুজা ইগনাতোভার পালিয়েছেন। কী হয়েছে তার সে সম্পর্কে অনুসন্ধান করেছে বিবিসি। এক বছরের বেশি সময় ধরে তারা এই কাজ করেছে। তাতে দেখা গেছে বুলগেরিয়ার সন্দেহজনক ক্রাইম বস- হৃস্টোফোরোস নিকোস আমানাতিদিস, যিনি ‘তাকি’ নামে খুব বেশি পরিচিত, তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে ড. রুজা ইগনাতোভার।
এফবিআই’র পাশাপাশি ইউএস ইন্টারনাল রেভিন্যু সার্ভিসের জন্য ওয়ানকয়েন ইস্যুতে তদন্ত শুরু করেন রিচার্ড রেইনহার্ডট। তিনি বিবিসিকে বলেছেন, আমাদেরকে বলা হয়েছে, তার (ড. রুজা ইগনাতোভা) শারীরিক নিরাপত্তার দায়িত্বে আছেন অভিযুক্ত বিশাল পরিমাণের মাদক ব্যক্তিত্ব। রিচার্ড রেইনহার্ডট বর্তমানে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
তিনি বলেন, তাকি একাধিকবার আসা-যাওয়া করেছেন। এটা একবারের বিষয় নয়। বার বার এটা ঘটেছে। তিনি (ড. রুজা ইগনাতোভা) তাকি, নিজের দেহরক্ষীসহ বুলগেরিয়াগামী একটি বিমানে আরোহণ করেন। তারপর উড়ে যান এথেন্সে। সেখান থেকে তার দেহরক্ষী ফিরেছেন। কিন্তু ড. রুজা ইগনাতোভা ফেরেননি।
একজন সহকারী অ্যাটর্নি বলেছেন, আমাদের কাছে তথ্যপ্রমাণ আছে যে খুবই উল্লেখ করার মতো সব সময়ের একজন মাদক পাচারকারী বুলগেরিয়ায় আছেন, যিনি ওয়ানকয়েনের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত। তিনি রুজা ইগনাতোভার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন।
এল চ্যাপো বা পাবলো এস্কোবারের মতোই তাকি একটি বিরাট নাম বুলগেরিয়ায়। বুলগেরিয়ায় সুসংগঠিত অপরাধ নেটওয়ার্ক ও বড়মাপের মাদক পাচারকারী চক্রের প্রধান হিসেবে তাকে ব্যাপকভাবে সন্দেহ করা হয়। বিবিসি যেসব ডকুমেন্ট পেয়েছে সে অনুযায়ী পুলিশ তাকিকে সন্দেহ করে যে তিনি মাদক পাচার করতে ওয়ানকয়েন আর্থিক নেটওয়ার্ককে ব্যবহার করেছেন।
বুলগেরিয়ার সাবেক উপমন্ত্রী ইভান হৃস্টানভ বলেন, তাকি একটা ভূত। তাকে আপনি কখনো দেখতে পাবেন না। তার কথা শুধু শুনতে পাবেন। অন্যদের মাধ্যমে তিনি আপনার সঙ্গে কথা বলেন। যদি সেই কথা আপনি না শোনেন, তাহলে দুনিয়া থেকে আপনাকে অদৃশ্য করে দেবে। বিদেশি এজেন্সিসহ এসব তদন্ত থেকে রুজা ইগনাতোভাকে সুরক্ষা দিতে পারেন একজনই। তিনি হলেন তাকি।
খবরে বলা হচ্ছে, তাকি এখন দুবাইয়ে বসবাস করছেন। বুলগেরিয়ার লোকজন বলছেন, নিরাপত্তার জন্য মাসে তাকে এক লাখ ইউরো দিচ্ছেন মিস ইগনাতোভা। কিন্তু শেষ পর্যন্ত এসব সুরক্ষাকারীরাই হয়ে থাকতে পারে আগ্রাসী।
২০২২ সালের একটি রিপোর্টকে উদ্ধৃত করে বুলগেরিয়ার অনুসন্ধানী সাংবাদিক দিমিতার স্টোয়ানোভ বিবিসিকে বলেছেন, মিস ইগনাতোভা অদৃশ্য হওয়ার এক বছর পর তাকে হত্যা করা হয়েছে। এক্ষেত্রে তিনি পুলিশের একটি রিপোর্ট উপস্থাপন করেন।
এতে তাকির এক আত্মীয়কে মদ্যপ অবস্থায় বলতে শোনা যায়, ২০১৮ সালের শেষের দিকে তাকির নির্দেশে মিস ইগনাতোভাকে হত্যা করা হয়েছে। তার দেহকে টুকরো টুকরো করে একটি প্রমোদতরীতে করে আয়োনিয়ান সমুদ্রে ফেলে দেয়া হয়েছে।
তাকির সাথে যুক্ত অনেক অপরাধী দাবি করেছেন মিস ইগনাটোভা তাকির উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। সম্পদের রেকর্ড দেখায় যে মিসেস ইগনাটোভার অনেক সম্পদ এখন তার নিখোঁজ হওয়ার পর থেকে তাকির সাথে সম্পর্কযুক্ত লোকেরা ব্যবহার করছে।
মিসেস ইগনাটোভা হত্যার জন্য তাকিকে কখনো গ্রেফতার করা হয়নি। তার দেহ খুঁজে পাওয়া যায় নি। তদন্তকারীরা বলেছেন, তাকির বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ট প্রমাণ তাদের কাছে নেই।
তবে, এখনও গুজব রয়েছে যে তার মৃত্যুর খবরটি প্রকৃত সত্য থেকে সবাইকে দূরে রাখার একটি চক্রান্ত হিসাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।
শেয়ারনিউজ, ০৪ জুন ২০২৪
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













