মালয়েশিয়ায় বেনজীরের বিপুল সম্পত্তির সন্ধান
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ প্রকল্পের আওতায় বিপুল বিনিয়োগ করেছেন। দেশ থেকে টাকা নিয়ে আবাসন খাতে বিনিয়োগ করেছেন তিনি। বাড়ি কিনেছেন। সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে তিনি মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়ে আপাতত উঠেছেন।
দেশে-বিদেশে বেনজীরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম। মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য-প্রমাণও পেয়েছে দুদক।
এদিকে দেশে বেনজিরের আরও সম্পদের তথ্য পাচ্ছে দুদক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজীর আহমেদের ব্যবসা রয়েছে বলে অভিযোগ রয়েছে।
উত্তরের দুই জেলায় কয়েকশ বিঘা জমি কিনেছেন তারা। এর মধ্যে অন্তত তিনটিতে শত বিঘা জমিতে গড়ে উঠেছে ‘উত্তর পোল্ট্রি ফার্ম’। তাদের মুরগির খাবারের ব্যবসাও রয়েছে। এসব তথ্য যাচাইয়ের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক।
দুদকের তদন্ত ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিআইএফইউ)সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশের টাকা দিয়ে মালয়েশিয়ায় বৈধভাবে বাড়ি কেনার সুযোগ নেই। যারা সেখানে বাড়ি কিনেছেন তারা মূলত অর্থ পাচার করেছেন। এক্ষেত্রে বেনজীর আহমেদও ব্যতিক্রম নন।
জানা গেছে, মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে বেনজির আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। মোহামেডান ক্লাবের পরিচালক এজিএম সাব্বির তাদের মধ্যে সম্পর্ক গড়ে তোলেন। এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেনজিরের অবৈধ আয়কারীদের একজন সাব্বির। বেনজীর আহমেদ তার মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন।
এছাড়া বেনজীর আহমেদ মালয়েশিয়ার অন্যতম হুন্ডি ব্যবসায়ী হুমায়ন কবিরের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন। জনশক্তি রপ্তানি ব্যবসার আড়ালে হুমায়ন বিশাল হুন্ডি ব্যবসা করেন। তার অফিস সিচুয়াংসা, কুয়ালালামপুরে। হুমায়ুন ও রতনের মাধ্যমে পাচার করা টাকা দিয়ে বেনজির পরিবারের জন্য একটি অত্যাধুনিক বাড়ি কেনেন এবং আবাসন খাতে বিনিয়োগ করেন।
রতন এখন ইউরোপের একটি দেশে এবং সাব্বির যুক্তরাজ্যে অবস্থান করছেন। হুমায়ন মালয়েশিয়ায়। বিএফআইইউর মাধ্যমে মালয়েশিয়ায় বেনজিরের সম্পদের বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছে দুদক কর্মকর্তারা।
জানা গেছে, দেশে-বিদেশে বেনজিরের সম্পদের তথ্য খুঁজতে গিয়ে নতুন কিছু তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি এলাকায় একটি বড় মুরগির খামার রয়েছে। বিতর্কিত স্বাস্থ্য ঠিকাদার মিঠুর সঙ্গে যৌথ মালিকানাধীন খামারটির নাম ‘নর্থ পোল্ট্রি ফার্ম’।
নীলফামারীর জলঢাকা উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভিনজগত পার্ক সংলগ্ন এলাকায় একই নামে আরেকটি খামার রয়েছে। এই খামার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বেনজীর আহমেদ ও মিঠু।
এ ছাড়া কিশোরগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকায় আরও একটি খামার রয়েছে। এই খামারের নামে কয়েকশ বিঘা জমি কেনা হয়েছে বলে জানা গেছে। এসব খামার দেখাশোনা করেন মিঠুর ভাই মানিক হাজী।
প্রসঙ্গত, আইজিপি থাকাকালে বেনজীর আহমেদ বিভিন্ন সভা-সেমিনার ও পুলিশের অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে জোরালো কথা বলেছেন।
চাকুরি থেকে অবসর নেওয়ার পর গত এপ্রিল মাসে তিনি এবং তার পরিবারের সদস্যদের নামে বিপুল সম্পদের কথা গণমাধ্যমে প্রকাশের পর নতুন করে আলোচনায় আসেন। এরপর বিভিন্ন মহল থেকে তার সম্পদ অনুসন্ধানের দাবি ওঠে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমনও তার সম্পদ অনুসন্ধানের জন্য দুদকের কাছে আবেদন করেন। এরপর এই বিষয়ে তিন সদস্যের একটি টিম গঠন করে কমিশন। এই দলের প্রাথমিক তদন্তে দুদক বেনজির ও তার পরিবারের কয়েক হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে।
শেয়ারনিউজ, ০২ জুন ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













