ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Sharenews24

প্রধানমন্ত্রী পৈতৃক জমির ধান বিক্রি করে পেলেন ৯৬ হাজার টাকা

২০২৪ মে ৩০ ২০:২৫:৪২
প্রধানমন্ত্রী পৈতৃক জমির ধান বিক্রি করে পেলেন ৯৬ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পৈতৃক জমির তিন টন ধান ৩২ টাকা কেজি দরে বিক্রি করে ৯৬ হাজার টাকা পেয়েছেন।

গত মঙ্গলবার (২৮ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পুবের বিলে দ্বিতীয় দফায় উৎপাদিত এই ধান খাদ্য গুদামে বিক্রি করা হয়।

প্রধানমন্ত্রীর তাঁর ঠিকানা হিসেবে ধানমন্ডির সুধা সদন উল্লেখ করেছেন। ভোটার হওয়ার সময় তিনি তাঁর স্বামী মরহুম ড. ওয়াজেদ মিয়ার এই বাড়ির ঠিকানা দিয়েছেন।

এর আগে গত বছর বোরো মৌসুমে খাদ্য গুদামে প্রথমবার পৈতৃক জমির ধান বিক্রি করেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস এতথ্য নিশ্চিত করেছেন।

টুঙ্গিপাড়া উপজেলায় মোট ৯২৩ টন ধান কিনবে সরকার। তাই প্রাথমিকভাবে ৩০৮ কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। তার মধ্যে নির্বাচিত কৃষক হিসেবে প্রধানমন্ত্রী নিজের নামে তিন টন বোরো ধান বিক্রি করেছেন।

এই বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার পুবের বিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক জমি অনাবাদি হিসেবে পড়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না।

তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে গত মৌসুম থেকে সমবায়ভিত্তিতে বোরো আবাদ শুরু হয় ওই জমিতে। সেখানের চাষ দেখে প্রতিবেশীরাও পুবের বিলের অনাবাদি জমিতে চাষাবাদে আগ্রহী হন। গত মৌসুমে পৈতৃক ১৭ বিঘা জমি থেকে ১৫০ মন ধান পেয়েছিলেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, এবার দ্বিতীয়বারের মতো ওই জমিতে বোরো ধানের আবাদ করা হয়। সেখান থেকে তিন টন ধান খাদ্য গুদামে বিক্রি করা হয়।

এর আগে গত ২০ মে আনুষ্ঠানিকভাবে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে কৃষকের ধান সংগ্রহ শুরু হয় উপজেলায়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত কেজিপ্রতি ৩২ টাকা ও প্রতি মণ ১২৮০ টাকা দরে ধান কিনবে খাদ্য গুদাম।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে