রাজধানীর খাবার পানিতে উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিক
নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা এবং এর আশপাশের শিল্প এলাকায় ভূপৃষ্ঠ ও কলের পানির নমুনায় ‘পিফাস’ নামক এক ধরনের উচ্চমাত্রার বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে। যা পানিদূষণের বড় উৎস।
পিফাস, পার এবং পলিফ্লুরোঅ্যালকাইল, রাসায়নিকগুলো ‘চিরস্থায়ী রাসায়নিক’ হিসাবে পরিচিত। এটি পরিবেশে জমা হয় ও স্থায়ী থাকে। বিশেষজ্ঞরা বলছেন, এগুলো মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস, ভ্রুণের বৃদ্ধি এবং থাইরয়েড হরমোন ফাংশনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে পিফাসের সংস্পর্শ শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায়। উচ্চ রক্তচাপ, ভারসাম্যহীনতা, কম ওজনের শিশুর জন্মদান এবং টিকার কার্যকারিতার ওপর প্রভাব ফেলে এটি। এছাড়া লিভার নষ্ট এবং ক্যানসারও সৃষ্টি করতে পারে।
বুধবার রাজধানীর লালমাটিয়ায় এসডোর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সংশ্লিষ্টরা এমন তথ্য জানিয়েছেন।
বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এসডো) এবং বৈশ্বিক নেটওয়ার্ক- আইপিইএনের যৌথ পরিচালিত গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণার জন্য এসডো এবং আইপেন বাংলাদেশের পোশাক শিল্পকারখানার কাছে অবস্থিত লেক এবং নদীগুলো থেকে প্রায় ৩১টি উপরিভাগের পানির নমুনা সংগ্রহ করে। ২০১৯ এবং ২০২২ সালে সংগৃহীত পানির নমুনাগুলো ঘনবসতিপূর্ণ এলাকায় এবং পোশাকশিল্প কেন্দ্রের কাছাকাছি এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল।
যার মধ্যে রয়েছে টেক্সটাইল এবং অন্যান্য উৎপাদন শিল্প যেমন- পোশাক, ট্যানারি, ইলেকট্রনিক্স, রাসায়নিক, ফার্মাসিউটিক্যাল ও স্টিল প্ল্যান্ট। দুটি নমুনার সংগ্রহস্থল ছিল ইপিজেডের কাছে, বিশেষ শুল্কমুক্ত অর্থনৈতিক অঞ্চলে। সংগৃহীত নমুনাগুলো যুক্তরাষ্ট্রের বিশেষ ল্যাবে বিশ্লেষণ করা হয়।
২০১৯9 সালে পাওয়া যায়নি এমন কিছু রাসায়নিক ২০২২ সালের গবেষণায় পাওয়া গেছে। এতে বুঝা যায়, কারখানার মালিকরা নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত পিফাস রাসায়নিক ব্যবহারের পরিবর্তে অনিয়ন্ত্রিত পলিমারিক রাসায়নিক ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছে।
গবেষণায় ২০১৯ সালে কর্ণফুলী নদীর পানিতে সর্বোচ্চ পিফাস শনাক্ত করা হয়েছিল, যা প্রস্তাবিত ইউরোপীয় সীমার চেয়ে ৩০০ গুণ বেশি। সেই নমুনায় দুটি নিষিদ্ধ পিফাসেরও উপস্থিতি ছিল, যা বর্তমান ডাচ সীমার চেয়ে ১ হাজার ৭০০ গুণ বেশি এবং ৫৪ হাজার গুণ বেশি।
আরেকটি নমুনা ২০২২ সালে হাতিরঝিল লেক থেকে নেওয়া হয় যাতে পিএফওএ এবং পিএফওএস উভয়ই উপস্থিত ছিল, যা নেদারল্যান্ডের সীমার চেয়ে ১৮৫ গুণ বেশি ছিল।
গবেষণাটিতে বাংলাদেশের পোশাকও পরীক্ষা করা হয়েছে। পাঁচটি স্যাম্পল পোশাকের সবকটিতেই পিফাস পাওয়া গেছে এবং একটি পুরুষের জ্যাকেটে নিষিদ্ধ রাসায়নিক পিএফওএ পাওয়া গেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট বৈশ্বিক পিফাস ব্যবহারের প্রায় ৫০ শতাংশ ব্যবহার করে টেক্সটাইল শিল্প। যা পিফাস নির্গমনে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বব্যাপী রপ্তানির ক্ষেত্রে ফাস্ট ফ্যাশন হিসাবে পরিচিত।
কিন্তু বিভিন্ন পোশাক পণ্যে পিফাসের উপস্থিতি রয়েছে। এসব পণ্য পানি, তেল এবং দাগ-প্রতিরোধ করতে পারে। এই খাত থেকে বিষাক্ত রাসায়নিক নির্গমন জনস্বাস্থ্যকে উচ্চ ঝুঁকিতে ফেলছে।
এসডোর সিনিয়র পলিসি এবং টেকনিক্যাল উপদেষ্টা এবং গবেষণার প্রধান ড. শাহরিয়ার হোসেন বলেন- নদী, লেক, কলের পানি এবং পোশাকে পিফাস জনস্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য গুরুতর হুমকি হিসাবে দেখা দিচ্ছে। তবুও শিল্পকারখানা এবং নীতিনির্ধারকরা সাড়া দিচ্ছে না।
তিনি বলেন, পিফাস রাসায়নিকগুলোকে একে একে নিয়ন্ত্রণ করতে কয়েক দশক সময় লাগবে যা পরবর্তী প্রজন্মকে ঝুঁকিতে ফেলবে। তাই জরুরিভাবে সব পিফাস রাসায়নিকের ওপর একটি বৈশ্বিক নিয়ন্ত্রণের প্রয়োজন।
এসডোর নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা বলেন, নদী-নালা ও কলের পানিতে পিফাস দূষণ ঘটছে। এ কারণে রপ্তানি শিল্পকারখানাগুলোকে এ বিষয়ে সচেতন করতে হবে। যদিও দেশের তৈরি পোশাকের বাজার বিশ্বব্যাপী।
কিন্তু দূষণ স্থানীয় পর্যায়ে বেশি হচ্ছে। স্টকহোম কনভেনশনের সদস্য হিসাবে বাংলাদেশকে পিফাস নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সুরক্ষামূলক মান বাস্তবায়ন করা জরুরি।
গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন, আইপেন গ্লোবাল গবেষক এবং গবেষণার সহ-লেখক জিটকা স্ত্রাকোভা। অনুষ্ঠানে জুম অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, মানুষের বিকাশের সব পর্যায়ে পিফাসের স্থায়ী এক্সপোজারের কারণে প্রচুর স্বাস্থ্য ঝুঁকিতে থাকে।
টেক্সটাইল শিল্পকে তাদের পিফাস ব্যবহার দ্রুত বন্ধ করা উচিত এবং তাদের পণ্যে পিফাস সামগ্রী সম্পর্কে স্বচ্ছতা থাকা উচিত। ইতোমধ্যে কিছু পিফাস স্টকহোম কনভেনশনের মাধ্যমে সারা বিশ্বে নিষিদ্ধ করা হয়েছে। আরও কিছু পিফাস নিষিদ্ধ করার ব্যাপারে পর্যালোচনা করা হচ্ছে বলে তিনি জানান।
শেয়ারনিউজ, ২৯ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













