এমপি আনারকে নিয়ে এবার সংসদে জটিলতা
নিজস্ব প্রতিবেদক : কলকাতায় নিহত হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তবে এখন পর্যন্ত তার লাশ পাওয়া যায়নি। যে কারণে তার সংসদীয় আসন শূন্য ঘোষণা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে।
বিষয়টি নিয়ে আলোচনা চলছে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের মাঝে। তারা বলছেন, সংসদ সদস্যের কেউ মারা গেলে কিংবা কেউ পদত্যাগ করলে তাঁর সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। কিন্তু আনোয়ারুল আজীম ভারতে খুন হওয়ার সংবাদ পাওয়া গেলেও মরদেহ পাওয়া যায়নি।
দেশের আর কোনো সংসদ সদস্যের ক্ষেত্রে এমন ঘটনা আর ঘটেনি। এ ক্ষেত্রে মরদেহ পাওয়া না গেলেও কীভাবে তাঁর সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হবে, তা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে।
এ বিষয়ে সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, একটা বিশ্বাসযোগ্য সূত্র থেকে মৃত্যুর তথ্যটা পেতে হবে। অনেক সময় মারা গেলে তাঁর দাফন হয়, জানাজা হয়; কিন্তু এ ক্ষেত্রে তো সেটা এখনো হয়নি।
বিষয়টি আজ রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ আহম্মদ খান বলেছেন, সংসদ সচিবালয় থেকে শূন্য ঘোষণা করা হলে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে ঝিনাইদহ-৪ আসনে।
সংসদের আসন শূন্য ঘোষণার বিষয়ে সংবিধানের ৬৭(১) অনুচ্ছেদে যেসব পরিস্থিতির উল্লেখ আছে সেগুলো হলো, কোনো সংসদ সদস্য (ক) যদি নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে নব্বই দিনের মধ্যে শপথ গ্রহণ বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করতে অসমর্থ হন। (খ) সংসদের অনুমতি ছাড়া একাদিক্রমে নব্বই বৈঠক অনুপস্থিত থাকেন। (গ) সংসদ ভেঙে যায়। (ঘ) সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২) দফার অধীন অযোগ্য হন। (ঙ) সংবিধানের ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়।
এ ছাড়া সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদে উল্লেখ আছে, কোনো সংসদ সদস্য যদি স্পিকারের কাছে পদত্যাগপত্র দেন এবং স্পিকার বা ডেপুটি স্পিকার যদি তা পান, তখন থেকে আসন শূন্য হবে।
তবে কোনো সংসদ সদস্য মারা গেলে বা খুন হওয়ার পর মরদেহ না পেলে কীভাবে সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হবে, তা সংবিধান বা সংসদের কার্যপ্রণালি বিধিতে উল্লেখ নেই। এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, ‘উনি যে খুন হয়েছেন, সেটা সংসদ সচিবালয়ের ব্যাপার না। তাঁর নিহত হওয়ার ব্যাপারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে লিখিতভাবে সংসদ সচিবালয়কে নিশ্চিত করতে হবে। তারপর সংসদ সচিবালয় আসন শূন্য ঘোষণা করবে।’
যেহেতু বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি, তাই ঘটনার পরিপ্রেক্ষিতে এটাই করণীয় হওয়ার কথা, যোগ করেন তিনি।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘সরকারিভাবে ওনার মৃত্যু যতক্ষণ পর্যন্ত ঘোষণা করা না হবে, ততক্ষণ আসনটি শূন্য ঘোষণা করা হবে না। আর মৃত্যুসনদ লাগবে। সেটা দিলে আসনটি শূন্য হবে।’
এর আগে গত ১১ মে কলকাতায় যান টানা তিনবারের এমপি আনোয়ারুল আজিম। ১৩ মে থেকে তাঁর খোঁজ মিলছিল না। ১৮ মে স্থানীয় থানায় জিডি করেন তাঁর সেখানকার বন্ধু গোপাল বিশ্বাস।
পরে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কলকাতার নিউ টাউনে এক ফ্ল্যাটে হত্যার পর আনোয়ারুলের মরদেহ টুকরা টুকরা করা হয়।
শেয়ারনিউজ, ২৬ মে ২০২৪
পাঠকের মতামত:
- রাজার গদি যখন যায় নড়ে, চামচা তখন প্রলাপ বকে!
- মাঠে ইলোন মাস্ক, আবার মোদিকে ঘেরাও
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ডিএসইর দুই সূচক নিয়ে নতুন তথ্য, অক্টোবরে থাকছে অপরিবর্তিত
- সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত উত্তরা ফাইন্যান্সের
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- নিরাপদ কার্ড লেনদেনে নতুন উদ্যোগ দুই ব্যাংকের
- ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা দিল সোনালী ব্যাংক
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য
- শেয়ারবাজারের ব্যাংককে বাঁচাতে সাত হাজার কোটি টাকার সহায়তা
- জামায়াত আমিরের রহস্যময় পোস্ট ঘিরে তোলপাড়
- একযোগে সচিব পদে পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক
- মোদির মন্ত্রিসভা ছাড়লেন এক প্রতিমন্ত্রী
- পাগলা মসজিদের দানবাক্সে ১৭ দেশের মুদ্রা, বিপুল সোনা-রূপা
- বিএসইসির নতুন মাস্টারপ্ল্যানে মিউচুয়াল ফান্ডে নতুন দিন বদলের সুর
- বঙ্গোপসাগরে আসছে ১৪ নতুন খেলোয়াড়
- ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত, নিয়ে গেলেন টাকা!
- ডিবিএইচ ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন জামায়াত আমির
- সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ, জেনে নিন বিস্তারিত
- বিমানবন্দরের ঘটনার পর ইউনূসকে নিয়ে মেঘনা আলমের পোস্ট
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৬ কোম্পানি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগেও নতুন সিদ্ধান্ত বিএসইসির
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
জাতীয় এর সর্বশেষ খবর
- আবহাওয়া নিয়ে নতুন বার্তা, জেনে নিন দিনের পূর্বাভাস
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- স্ত্রী পরিচয়ে হোটেলে নেওয়ার অভিযোগ, চিকিৎসকের মামলায় নতুন মোড়
- সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত, কোন শ্রেণিতে কী পদ্ধতি
- জামায়াতের নারী প্রার্থী না দেওয়ার নেপথ্যে ব্যাখ্যা দিলেন নারী সংসদ সদস্য













