বারবার কেন বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার?
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বারবার হাতছাড়া হচ্ছে এই বাজার। দেশটির শ্রমবাজার ২০০৮ সালে বন্ধ হয়ে আট বছর পর তা চালু হয়েছিল ২০১৬ সালে। এরপর দুর্নীতির অভিযোগে ফের ২০১৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া।
২০২১ সালের ১৮ ডিসেম্বর নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে সেই বাজার খুলতে সময় লেগেছিল তিন বছর। ২০২২ সালের আগস্টে দেশটিতে আবারও বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয়।
মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুন থেকে বাংলাদেশসহ বিদেশি কর্মীদের দেশটিতে প্রবেশ বন্ধ থাকবে। নতুন নিয়মে কর্মী পাঠাতে হলে আবারও সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করতে হবে। নতুন এই চুক্তিতে কর্মীদের স্বার্থ রক্ষায় সব এজেন্সির জন্য কর্মী পাঠানোর সুযোগ রাখতে চায় বাংলাদেশ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল ও মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং সোমবার (২০ মে) মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুরে শ্রমবাজার ইস্যুতে সংবাদ সম্মেলন করেছেন।
সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল জানান, মালয়েশিয়া সরকার আবারও বিদেশি কর্মীদের আবেদন গ্রহণ বন্ধ রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিদেশি কর্মীদের আবেদন বর্তমানে স্থগিত থাকছে। অর্থাৎ নতুন কোনও শ্রমিক সে দেশে কাজে যেতে পারবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের মতে, ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত ১৫ শতাংশ বিদেশি কর্মীর কোটা পূরণ হবে বলে আশা করা যাচ্ছে। তার এই বক্তব্যের মাধ্যমেও ধারণা করা যাচ্ছে, চলতি বছরে মালয়েশিয়ায় আর নতুন কর্মী যাওয়ার সম্ভাবনা নেই।
বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ায় সক্রিয় প্রভাবশালী সিন্ডিকেট চক্রের কারণে বিদেশি কর্মীরা প্রতারণার শিকার হয়ে আসছেন। নিয়োগকর্তা চুক্তি করেও সেই শর্ত মানেন না। সিন্ডিকেটের কারণেই দেশটির শ্রমবাজারে বারবার অনিশ্চয়তা দেখা দেয়। বাংলাদেশেও তৎপর রয়েছে সিন্ডিকেট চক্র। পুনরায় চুক্তি করতে গেলে যদি শ্রমবাজার সেই সিন্ডিকেটের কাছে চলে যায়, তাহলে চুক্তি করা আর না করা একই কথা।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার শ্রমবাজারে ২০২২ সালের আগস্টে কর্মী যাওয়া শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪ লাখের বেশি বাংলাদেশি সেখানে গেছেন। শুধু ২০২৩ সালেই বাংলাদেশ থেকে সাড়ে ৩ লাখের বেশি শ্রমিক নিয়োগ দিয়েছে মালয়েশিয়া। তাদের মধ্যে এখন বেকার, বেতনহীন ও কম বেতনে চাকরি করছেন—এমন কর্মীর সংখ্যা অন্তত ১ লাখ।
সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা হলেও সাড়ে ৪ লাখ থেকে শুরু করে ৫ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় গিয়ে কর্মীদের কাজ না পাওয়া এখন নিয়মিত ঘটনা।
সম্প্রতি মালয়েশিয়ায় পেমবিনান রিকোলার এসডিএন-বিএইচডি নামের একটি কোম্পানিতে অন্তত ১০০ বাংলাদেশি শ্রমিক বৈধভাবে কাজ করতে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিন মাস ধরে তারা খাবার, ঘুমানোর জায়গা এমনকি টয়লেটের সংকটে ছিল। বিষয়টি সামনে এলে মালয়েশিয়া সরকার এ ধরনের ঘটনার জন্য দায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।
এছাড়া, ৭০০ বাংলাদেশি কর্মীকে শোষণ ও চাকরিচ্যুত করার পর ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়া এবং শ্রম আইন লঙ্ঘন করার দায়ে দেশটির ডেপুটি পাবলিক প্রসিকিউটর ওই কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি জোহর শ্রম বিভাগের (জেটিকে) কর্মকর্তার উপস্থিতিতে শ্রম আদালত ৭৩৩ জন বাংলাদেশি শ্রমিকের নিয়োগকর্তাকে ১ কোটি ৩৫ লাখ ৫৫৭ মিলিয়ন রিঙ্গিত বকেয়া বেতন পরিশোধ করার নির্দেশ দেয়— যা ওই শ্রমিকদের প্রাপ্য বেতনের অর্ধেক।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের দুর্দশার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এবং জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিস (ইউএনওডিসি)।
২০২৩ সালের শুরুর দিক থেকে ক্রমবর্ধমান কর্মীদের নিয়ে রিপোর্ট রয়েছে যে মালয়েশিয়ায় ঢোকার পর থেকে তাদের চাকরি দেওয়া হয়নি বলে জানিয়েছে সংস্থাগুলো।
এছাড়াও জাতিসংঘের বিশেষজ্ঞরা বাংলাদেশি কর্মীদের এমন করুণ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে। তারা অভিবাসী শ্রমিকদের শোষণের হাত থেকে রক্ষা করতে মালয়েশিয়াকে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে।
বিশেষজ্ঞরা বলেন, অভিবাসীরা প্রতারিত হচ্ছেন। কারণ, তাদের ভুয়া কোম্পানির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে এবং অতিরিক্ত নিয়োগ ফি দিতে বাধ্য করা হয়েছে, যা তাদের ঋণের জালে বন্দি করেছে। অনেক অভিবাসী মালয়েশিয়ায় পৌঁছে দেখতে পান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ নেই এবং প্রায়ই তাদের ভিসাহীন থাকতে বাধ্য করা হয়। এর ফলে তাদের গ্রেফতার হয়ে ডিটেনশন ক্যাম্পে দুর্ব্যবহার এবং নির্বাসনের ঝুঁকিতে পড়তে হয়।
বিশেষজ্ঞরা আরও বলেন,, মালয়েশিয়ায় কয়েক মাস বা তার বেশি সময় ধরে কর্মহীন বাংলাদেশি অভিবাসীদের অবস্থা খুবই নাজুক ও অসম্মানজনক।
তিন বছর আগে ২০২১ সালে নতুন শ্রমচুক্তি সাক্ষর হয়। সেই চুক্তির মেয়াদ আছে পাঁচ বছর। চুক্তিতে বলা হয়েছিল, মালয়েশিয়া প্রান্তের সব খরচ নিয়োগকর্তা বহন করবেন। এসব খরচের মধ্যে কর্মীর জন্য রিক্রুটমেন্ট এজেন্সি নিয়োগ, তাকে মালয়েশিয়ায় আনা, আবাসন, কর্মে নিয়োগ ও কর্মীর নিজ দেশে ফেরত পাঠানোর খরচ অন্তর্ভুক্ত থাকবে।
তবে সেই শর্ত অনুযায়ী, বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় যাওয়া কর্মীর সংখ্যা খুবই কম। বেশির ভাগ কর্মী ৪-৫ লাখ টাকা খরচ করে সেদেশে গেছেন। ২০২২ সালের অক্টোবর থেকে সম্পূর্ণ বিনা খরচে বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হয়। চুক্তি অনুযায়ী, ১০ হাজার কর্মী পাঠানোর কথা থাকলেও এখন পর্যন্ত মোট ১ হাজার ৩০৮ জন কর্মী পাঠিয়েছে বোয়েসেল।
চুক্তিতে আরও ছিল, মালয়েশিয়া সরকার রিক্রুটিং এজেন্সির সংখ্যা নির্ধারণ করে দেবে। আর এই শর্তে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট তৈরি করার অভিযোগ ওঠে। চুক্তির সময় মালয়েশিয়া সরকার ২৫টি রিক্রুটিং এজেন্সি নির্ধারণ করে দেয়। পরে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় ১০০টিতে। অথচ দেশে নিবন্ধিত রিক্রুটিং এজেন্সির সংখ্যা দেড় হাজারের বেশি।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, আগামী মাসে (জুনে) তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হতে পারে। বাকি কর্মীদের পাঠানোর কোটার বিষয় বৈঠকের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০১৮ সালে ১০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে দেয়। যে ১০টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগের ছিল, তার মধ্যে ৫টি এজেন্সির নাম ছিল ২০২১ সালের চুক্তির পর নতুন করে নিয়োগপ্রাপ্ত ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকাতেও। এরপর একে একে নির্ধারিত রিক্রুটিং এজেন্সির সংখ্যা দাঁড়ায় ১১০টিতে।
চলতি বছরের ১২ মার্চ ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানান, দুই প্রান্তেই সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় গিয়ে বাংলাদেশি কর্মীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
তিনি বলেন, এর অন্যতম কারণ হচ্ছে সিন্ডিকেট। সেটা মালয়েশিয়ার দিক থেকে যেমন রয়েছে, বাংলাদেশের দিক থেকেও রয়েছে। ফলে এই সমস্যা মোকাবিলায় আমাদের উভয় দেশের সহযোগিতার প্রয়োজন রয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইল বাংলাদেশি কর্মীদের সমস্যার বিষয়টি নিয়ে গত ৮ মার্চ সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি অনুমোদিত এজেন্সি বা এজেন্টের বদলে নিয়োগকর্তাদের কাছ থেকে সরাসরি ভিসা আবেদনের পদ্ধতি চালুর কথা তুলে ধরেন সেখানে।
মালয়েশিয়ার সরকারের অনুমোদিত রিক্রুটিং এজেন্সির বদলে বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের ভিসা দেখভালের দায়িত্ব সরাসরি নিয়োগকারী কোম্পানিকে দেওয়ার কথা বলেন তিনি।
তবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সভাপতি মো. আবুল বাশারের মতে, মালয়েশিয়ার সরকার এই সিন্ডিকেট তৈরি করেছে। তাদেরই এই দায়িত্ব নিতে হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী নতুন চুক্তি প্রসঙ্গে বলেন, বিদ্যমান চুক্তির আওতায় মালয়েশিয়া তার উৎস দেশ থেকে কর্মী নিয়োগ দেবে না। এজন্য নতুন চুক্তির প্রয়োজন আছে।
তিনি বলেন, কর্মী পাঠাতে নতুন করে চুক্তি হবে। তাদের চাহিদা অনুযায়ী নির্ধারিত হবে কত কর্মী যাবে। প্রয়োজনে আমরা সেদেশে গিয়ে সরকারের সঙ্গে সরাসরি আলাপ করবো। আমাদের যত নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি আছে, তারা যেন কর্মী পাঠানোর সুযোগ পায়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের বিষয়ে আলোচনা, কোটা বৃদ্ধিসহ বেশ কয়েকটি এজেন্ডায় দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত মালয়েশিয়ার তরফ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এক মাস আগে দেশটির সরকারকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে আগামী মাসের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশটিতে কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সি সাদিয়া ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও বায়রার সাবেক মহাসচিব শামিম আহমেদ চৌধুরী জানান, মালয়েশিয়া সব উৎস দেশ অর্থাৎ যেসব দেশ থেকে কর্মী নেয় সেসব দেশ থেকে প্রায় ১০ লাখ কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। বাংলাদেশে যে সাড়ে ৪ লাখ কর্মীর চাহিদাপত্র এসেছিল, তার বেশিরভাগই চলে গেছে।
তিনি বলেন, ২০১৮ সালে একবার যখন এই বাজার বন্ধ হয়েছিল, সেই শ্রমবাজার খুলেছে ২০২২ সালের দিকে। অর্থাৎ তিন-চার বছর লেগে গেছে বাজার খুলতে। এর আগেও ২০০৮ সালে বন্ধ হয়ে ২০১৬ সালে বাজার খুলেছিল। সুতরাং, সংশয় থেকে যাচ্ছে যে শ্রমবাজার বন্ধ হয়ে পরে আবার কবে খুলবে।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, গত ৩০ বছরের মালয়েশিয়ার শ্রমবাজারের ইতিহাসে দেখা যায়, বেশিরভাগ সময়ই বাজার বন্ধ ছিল। প্রতিবারই কোনো না কোনো দুষ্ট চক্র বা সিন্ডিকেটের কারণে এটি বন্ধ হয়ে গেছে।
নতুন চুক্তির সময় আমরা আশা করছি- শ্রমিকরা কম খরচে মালয়েশিয়ায় যাবে এবং প্রতারণা বন্ধ হবে। কিন্তু দেখা যাচ্ছে উল্টো। কারণ সিন্ডিকেট সদস্যরা উভয় প্রান্তেই অত্যন্ত প্রভাবশালী। ফলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, পুনরায় চুক্তি করতে গেলে যদি শ্রমবাজার সেই সিন্ডিকেটের কাছে চলে যায় তাহলে চুক্তি করা আর না করা একই কথা। সুতরাং, আমি মনে করি চুক্তিতে কর্মীদের সুরক্ষার ম্যাকানিজম নির্ধারণ করতে হবে। কারণ, যতবারই মালয়েশিয়ায় কর্মী গেছে ততবারই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
শেয়ারনিউজ, ২৩ মে ২০২৪
পাঠকের মতামত:
- গেঞ্জি পরে যাওয়ার কারণ জানালেন জামায়াত আমির
- আর্জেন্টিনা ফাইনালে উঠলেই সমস্যায় পড়তে পারেন মেসি!
- বৃষ্টি থামছে না, নতুন করে সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর
- নতুন পে স্কেল নিয়ে আইএমএফের বড় প্রশ্ন
- মেসির চেয়ে যাকে বেশি গুরুত্ব দিলেন ইসরায়েলের নেতানিয়াহু
- প্রবাসী আয়ের বছরে ইসলামী ব্যাংকের নতুন সাফল্য
- ৭ শিয়ালের মাংস বিক্রির পোস্ট ঘিরে তীব্র বিতর্ক
- এবার দেশে ফেরার সময় জানালেন শেখ হাসিনা!
- এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন হালান্ড
- যে গুনাহের বিচার মানুষের হাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ
- ১০ জুলাই স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- জুমার নামাজ ফরজ নাকি ওয়াজিব, কোরআন ও হাদিসের আলোকে উত্তর
- নতুন দুটি নদীবন্দর ঘোষণা, গেজেট প্রকাশ সরকারের
- নেতানিয়াহু পরিবারের বিতর্কের মাঝেই ছেলের বড় সিদ্ধান্ত
- এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, নজরে প্রসেনজিৎ
- খেলাপি ঋণ উদ্ধারে আসছে আধুনিক আইনি কাঠামো
- দুই বছর পর ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু
- ছয় নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যা সতর্কতা জোরালো
- দেশে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট
- কুয়েত-বাহরাইনে ফের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
- যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- এক দশকে শেয়ারবাজার ছেড়েছে ১৫ লাখ বিনিয়োগকারী
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- এক সময়ের ব্লু-চিপ, এখন লোকসানের অতল গহ্বরে
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- ইরা মনির গলা কেটে দেওয়া বাবু শেখকে মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দর বৃদ্ধিতে বন্ধ দুই শেয়ারের লেনদেন
- তারেক রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মীর শাহে আলম
- সামনে এলো গোপন নিয়োগের অভিযোগ, তদন্তে বিএসসিএল
- আলোচিত শিশু ধর্ষ/ণ মামলার রায় প্রকাশ
- নিজেদের সময় করা আইনের মুখোমুখি আওয়ামী লীগ!
- একটি ভুলেই শেষ সেমিফাইনালের স্বপ্ন! বিপদে ১৮ ফুটবলার
- বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
- স্থিতিশীল আউটলুকসহ মার্কেন্টাইল ব্যাংকের নতুন ক্রেডিট রেটিং প্রকাশ
- ১৫ লাখ বিও হিসাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো সামনে এলো
- দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত
- দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগে বাবা আটক
- হাইকোর্টের রায়ে বদলে গেল চট্টগ্রাম-২-এর সমীকরণ!
- শেয়ারবাজারে বড় সংস্কারের বার্তা দিলেন বিএসইসি চেয়ারম্যান
- পাঁচ ব্রোকারেজ হাউজে ১০ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সরকারি ইতিবাচক বার্তায় চাঙা শেয়ারবাজার
- সাত দফা দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে যুক্ত হলেন নতুন দুই পরিচালক
- প্রয়াত স্পন্সর পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
- রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি
- কর্মী পাঠানো নিয়ে সরকারের সতর্কবার্তা
- ‘মুসলিম মেয়ে বলেই এত আন্দোলন’
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন যে তিন জন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে কেপিআই ঘোষণা
- ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত
- প্রায় ২১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১২ দফা উদ্যোগ, কারসাজিকারীদের বিচার হবে: প্রধানমন্ত্রী
- আড়াই বছর পর সুখবর দিলো এমারেল্ড অয়েল
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













