শেয়ারবাজার নিয়ে ডিএসই’র সঙ্গে বিএসইসি’র জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বৈঠকে শেয়ারবাজারের বর্তমান সংকট ও বাজার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদের একজন সদস্য ব্যতিত বাকি ১২জন উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আগারগাঁওস্থ বিএসইসি’র কার্যালয়ে ডিএসইর পর্ষদের সদস্যদের সঙ্গে এই বৈঠক করেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বৈঠকে বিএসইসি’র কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, স্থিতিশীল শেয়ারবাজার রাখতে ডিএসইর পর্ষদকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে বিএসইসি চেয়ারম্যান অনুরোধ করেন। এই সময় ডিএসইর পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বিএসইসি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়। এক পর্যায়ে ডিএসইর পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়।
সম্প্রতি শেয়ারের সর্বনিম্ন ৩ শতাংশ দর কমার যে সীমা নির্ধারণ করে দিয়েছে বিএসইসি তা স্থগিত করতে অনুরোধ করা হয়। বিএসইসি’র পক্ষ থেকে বলা হয় দেশের শেয়ারবাজারের স্বার্থে বিভিন্ন সময় নিয়ন্ত্রক সংস্থা অনেক বিষয়েই হস্তক্ষেপ করে। যদিও এটি ডিএসইর কাজ। বাজার স্থিতিশীল রাখতে ডিএসইকে কমিশন থেকে সব ধরণের সহযোগিতা করা হবে বলে বৈঠকে আশ্বস্ত করা হয়।।
এই বিষেয়ে ডিএসইর চেয়ারম্যান হাফিজ মুহম্মদ হাসান বাবু সংবাদ মাধ্যমকে বলেন, বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে ডিএসইর পর্ষদের যে বৈঠক হয়েছে তা খুবই ফলপ্রসূ। বর্তমান বাজার পরিস্থিতি ও বাজারের এই খারাপ সময় কিভাবে দ্রুত কাটিয়ে উঠা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ডিএসইকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।
তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা শিগগিরই ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন সিইও ফোরামের সঙ্গে বসবো।
তিনি বলেন, শেয়ারবাজারে ভালো আইপিও আসলে মার্কেটের অবস্থা ভালো হবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। তাই কিভাবে ভালো আইপিও আনতে পারি তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বড় বড় যেসব কোম্পানি ও গ্রীন ফ্যাক্টরি এখনো শেয়ারবাজারে আসেনি সেসব কোম্পানিগুলোকে কিভাবে আমরা আনতে পারি, তা নিয়ে পরিকল্পনা করার বিষয় আলোচনা হয়েছে।
বৈঠকে ডিএসই’র পক্ষে উপস্থিত ছিলেন- ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবা দৌলা, মো. শহীদুল ইসলাম, কাওসার আহমেদ, শেয়ারহোল্ডার পরিচালক মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন, রিচার্ড ডি’ রোজারিও, ওয়াং হাই এবং ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এটিএম তারিকুজ্জামান।
শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের অভাবে কাটছে না শেয়ারবাজারের দুর্দশা
- ২৫ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৫ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে বাজার? জানুন আজকের দর
- মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য
- ইজিএমের ব্যবসায়িক প্রস্তাবে পরিবর্তন আনল সিটি ব্যাংক
- আসামির গায়ে যে শার্ট, একই শার্ট পুলিশের! যা বললেন কর্মকর্তা
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে তুমুল বিতর্ক, প্রমাণ দেখাতে বললেন হাসনাত
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- এমটিবির মৃত স্পনসরের শেয়ার নমিনিদের কাছে হস্তান্তর
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা









