×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ এপ্রিল ১৭ ১৫:১১:৫১
বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার (১৭ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে ১০৬টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর বেড়েছে ৭০ পয়সা বা ৮.৫৩ শতাংশ।

আর ১ টাকা ৩০ পয়সা বা ৬.০৪ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই ফুড, লাভেলো আইসক্রিম, আমরা নেটওয়ার্কস, আলহাজ টেক্সটাইল, ইফাদ অটোস, পূবালী ব্যাংক এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।

শেয়ারনিউজ, ১৭ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে