×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বিধ্বস্ত গাজায় অস্থায়ী মসজিদ বানিয়ে দিলেন বাংলাদেশিরা

২০২৪ এপ্রিল ১৫ ২১:২১:০৭
বিধ্বস্ত গাজায় অস্থায়ী মসজিদ বানিয়ে দিলেন বাংলাদেশিরা

প্রবাস ডেস্ক : ইসরায়েলিদের বর্বরোচিত হামলার কারণে আজানগুলি ইতিমধ্যে তাদের ঘরবাড়ি হারিয়েছে। হামলা থেকে রেহাই পায়নি শুধু বাড়িঘর, মসজিদও।

এমন অবস্থায় বাংলাদেশের জনগণের দেওয়া অর্থ দিয়ে গজার খান ইউনিসের আল মাওয়াশিতে একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশের চ্যারিটি সংস্থা ‘আশ ফাউন্ডেশন’র উদ্যোগে নির্মাণ হয় এই মসজিদ।

খান ইউনিসে আশ্রকেন্দ্রে ছোট ছোট তাঁবুতে আশ্রয় নিয়েছেন অনেক ফিলিস্তিনি।

সেখানে ১২ এপ্রিল জুমার নামাজের আজান দিয়ে মসজিদটি উদ্বোধন করা হয়।

মসজিদের যার নাম দেওয়া হয়েছে ‘মসজিদ আলহাজ্ব শামসুল হক’। বিধ্বস্ত গাজায় অস্থায়ী মসজিদ বানিয়ে দিলেন বাংলাদেশিরা

কাঠ ও প্লাইউড দিয়ে তৈরি এই মসজিদে শতাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয়কেন্দ্রের বিভিন্ন তাঁবু থেকে এসে জুমার নামাজ আদায় করেন।

এই সময় বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খুতবা দেন মসজিদের ইমাম।

এর আগে ‘আশ ফাউন্ডেশন’ অসহায় গাজাবাসীদের ত্রাণ, ওষুধ, শিশুদের জন্য কাফনের কাপড় ও খাবার দিয়ে সহায়তা করে আসছে।

ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, বাংলাদেশের মানুষের দেওয়া অনুদানে ফিলিস্তিনে এটি আমাদের তৈরি প্রথম মসজিদ।

গাজাবাসীর জন্য এখানে হাজারো মসজিদের প্রয়োজন। আশ ফাউন্ডেশনের কর্মসূচিতে আপাতত বিভিন্ন ক্যাম্পে ১০০ অস্থায়ী মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

আগামীতে গাজা পুনর্নির্মাণের সময় এই মসজিদগুলো স্থায়ী মসজিদে রূপ নেবে।

নাসির উদ্দিন আরও বলেন, দাতারা চাইলে নিজেদের নামেও এখানে স্বল্প বাজেটে অস্থায়ী মসজিদ নির্মাণ করতে পারেন।

উল্লেখ্য, আমেরিকায় নিবন্ধিত অ্যাশ ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশের এনজিও সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন গত নভেম্বর থেকে গাজায় খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছে।

উভয় ফাউন্ডেশনের সভাপতি নাসির উদ্দিন জানান, বর্তমানে আশ ফাউন্ডেশনের উদ্যোগে গাজার বিভিন্ন ক্যাম্পে টয়লেট নির্মাণ ও পানির ট্যাংক স্থাপনের কাজ চলছে।

এই বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে গাজায় মাঠ হাসপাতাল, এতিমখানা, মসজিদ ইত্যাদি নিয়ে ‘বাংলাদেশ কমপ্লেক্স’ নামে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালুর স্বপ্ন দেখছেন তিনি।

নাসির উদ্দিন বলেন, গাজায় মালয়েশিয়ান হাসপাতাল, ইন্দোনেশিয়ান হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতাল সেবা দিচ্ছে।

শেয়ারবাজার, ১৫ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে