×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রেমিকার রাগ ভাঙাতে প্রেমিকের অবাক কান্ড

২০২৬ নভেম্বর ২৭ ১৯:১১:৫৪
প্রেমিকার রাগ ভাঙাতে প্রেমিকের অবাক কান্ড

নিজস্ব প্রতিবেদক: প্রিয় মানুষের রাগ ও অভিমান ভাঙাতে মানুষ নানা পথ বেছে নেয়—কেউ ফুল উপহার দেয়, কেউ চিঠি লেখে, আবার কেউ শহরের ব্যস্ত সড়কে টাঙিয়ে দেয় বিশাল বিলবোর্ড। সম্প্রতি সিরাজগঞ্জে প্রেমিকার রাগ ভাঙাতে এমনই এক ব্যতিক্রমী ও মজার বিলবোর্ড টাঙিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক যুবক। "আই অ্যাম সরি পল্টিমুরগি, কার্টেসি পার্সোনাল গরু" লেখা ওই বিলবোর্ডটি এরই মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

সিরাজগঞ্জ শহরের একটি সড়কের মাঝখানের ডিভাইডারে টাঙানো ওই বিলবোর্ডটি দেখতে ও ছবি তুলতে ভিড় করছেন পথচারী এবং স্থানীয় তরুণ-তরুণীরা। পরিচয় গোপন রাখা ওই যুবক জানান, প্রেমিকা তার ওপর কিছুটা রাগান্বিত ছিলেন। সাধারণভাবে ক্ষমা চেয়েও তেমন সাড়া না পাওয়ায় সবার মতো গতানুগতিক পথে না হেঁটে একটু ভিন্নভাবে ‘সরি’ বলার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই চিন্তা থেকেই শহরের বুকে এই বিলবোর্ড টাঙানো।

বিলবোর্ডে প্রেমিকাকে ‘পল্টিমুরগি’ এবং নিজেকে ‘পার্সোনাল গরু’ হিসেবে উল্লেখ করার পেছনেও রয়েছে দুজনের খুনসুটির মজার ইতিহাস।জানা যায়, মজার ছলে ভালোবাসার কথা স্বীকার করে আবার অস্বীকার করায় একসময় ছেলেটি মেয়েটিকে বলেছিলেন, "তুমি তো পল্টি দিয়েছ, তাই তুমি পল্টিমুরগি।" সেই থেকে মজার এই নামটি তাদের ভালোবাসার একান্ত ব্যক্তিগত সম্বোধন হয়ে ওঠে এবং মেয়েটিও ভালোবাসার ছলে নামটি মেনে নেন।

অন্যদিকে, একদিন ছেলেটির বাসায় একটি গরু এলে তা দেখে মেয়েটি মজা করে বলেছিলেন, "গরুর সঙ্গে গরুকে বেশ ভালোই মানিয়েছে।" সেই থেকেই ছেলেটির নাম হয়ে যায় মেয়েটির ‘পার্সোনাল গরু’।

ব্যতিক্রমী এই বিলবোর্ড নিয়ে স্থানীয় তরুণ-তরুণীদের মধ্যে বেশ উচ্ছ্বাস ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। এক তরুণী বলেন, প্রিয়জন এমন ভিন্নভাবে ইমপ্রেস করবে কিংবা ‘সরি’ বলবে—এটা প্রায় সব মেয়েরই চাওয়া থাকে। আরেক তরুণ মন্তব্য করেন, বিলবোর্ডটি কে লাগিয়েছে তা মানুষ না জানলেও যার উদ্দেশ্যে লেখা হয়েছে তিনি ঠিকই বুঝতে পেরেছেন; ভালোবাসার ক্ষেত্রে এমন প্রচেষ্টা থাকা প্রয়োজন।

তবে এত আয়োজনের পরও এখনো রাগ ভাঙেনি সেই ‘পল্টিমুরগির’। এ অবস্থায় স্থানীয় এক তরুণীকে ওই প্রেমিকার উদ্দেশ্যে রাগ কমিয়ে তার ‘পার্সোনাল গরু’কে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানাতেও দেখা যায়।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে