×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বাংলাদেশ নিয়ে সুর বদলাল বিজেপি

২০২৬ নভেম্বর ২৭ ১১:৩৬:৪৭
বাংলাদেশ নিয়ে সুর বদলাল বিজেপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে ঘিরে একের পর এক উসকানিমূলক ও কড়া মন্তব্যের পর এবার প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনৈতিক সীমারেখা অতিক্রম না করার বার্তা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বিজেপি। দলটির নেতাদের সাম্প্রতিক নানা বেফাঁস বক্তব্যের জেরে সৃষ্ট বিতর্কের মুখে বুধবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশ প্রসঙ্গে সংযত হয়ে মন্তব্য করার আহ্বান জানিয়েছেন।

গত কয়েক দিন ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ ও রাজনৈতিক সংঘাত নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির নেতারা বেশ সরব ছিলেন। এমনকি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নিজেও প্রতিবাদের নামে সাধারণ মানুষকে পথে নামার আহ্বান জানিয়েছিলেন। তবে বুধবার তার বক্তব্যে সম্পূর্ণ ভিন্ন সুর দেখা যায়।

শমীক ভট্টাচার্য বলেন, বাংলাদেশের পরিস্থিতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় এবং এ বিষয়ে বক্তব্য দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।

রাজনৈতিক মহলের ধারণা, বিজেপি নেতা অর্জুন সিংয়ের সাম্প্রতিক বক্তব্যই দলটির এই অবস্থান পরিবর্তনের অন্যতম কারণ। প্রকাশ্যে অর্জুন সিং বলেছিলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘নিয়ে নেওয়া হবে’। তার এমন মন্তব্যের পর ভারত-বাংলাদেশ সম্পর্ক ঘিরে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়, যার প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে সংযত থাকার এই বার্তা এসেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, বিজেপির নেতাদের এসব বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি মন্তব্য করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে পশ্চিমবঙ্গে ধর্মীয় বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। বাংলাদেশের সংকট মোকাবিলার দায়িত্ব ওই দেশের সরকারেরই বলে তিনি উল্লেখ করেন।

খাওলা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে