×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ এপ্রিল ১৫ ১৫:১২:২১
সোমবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার (১৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ৭.৯২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ার দর কমেছে ৯০ পয়সা বা ৬.৪২ শতাংশ।

আর ১ টাকা ৩০ পয়সা বা ৬.১৯ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- শামপুর সুগার মিলস, ডিবিএইচ ফাইন্যান্স, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, একটিভ ফাইন কেমিক্যালস, ন্যাশনাল ব্যাংক, শাইনপুকুর সিরামিকস এবং নাভানা সিএনজি লিমিটেড।

শেয়ারনিউজ, ১৫ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে