×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ডিভিডেন্ড পাঠিয়েছে ২ মিউচ্যুয়াল ফান্ড

২০২৪ এপ্রিল ১৫ ১২:১৫:৫৩
ডিভিডেন্ড পাঠিয়েছে ২ মিউচ্যুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড এবং ভ্যানগার্ড এ এম এল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান বিনিয়োগকারীদের কাছে ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান ৩০ সেপ্টেম্বর ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে।

ফান্ড দুটি বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে।

আলোচ্য বছরের জন্য ভ্যানগার্ড রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ইউনিট হোল্ডারদের ইউনিট প্রতি দশমিক ৮০ শতাংশ এবং ভ্যানগার্ড বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ইউনিট প্রতি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

শেয়ারনিউজ, ১৫ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে