×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রেকর্ড উচ্ছতায় পৌঁছে বড়সড় পতন

২০২৪ এপ্রিল ১৩ ১৯:৫৮:২৪
রেকর্ড উচ্ছতায় পৌঁছে বড়সড় পতন

শেয়ারনিউজ ডেস্ক : রেকর্ড উচ্ছতায় পৌঁছার পর শুক্রবার (১২ এপ্রিল) ভারতের শেয়ারবাজারে বড়সড় দরপতন দেখা গেল। এদিন বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ৭৯৩ পয়েন্ট কমে যায়। যেখানে নিফটিতেও ১ শতাংশের বেশি পতন দেখা গিয়েছে।

শুক্রবার, সান ফার্মার মতো নিফটি কোম্পানিগুলি প্রায় ৪ শতাংশ কমেছে। যেখানে মারুতি সুজুকি, টাইটান, সিপ্লা, জেএসডব্লিউ স্টিল, পাওয়ার গ্রিড এবং ওএনজিসি প্রায় ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত কমেছে। ফার্মা শেয়ারগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিফটি ফার্মার স্টকগুলি। প্রায় ১.৭ শতাংশ কমেছে৷ সব সেক্টরাল সূচক লালে গিয়ে থেমেছে। নিফটি ব্যাঙ্ক, যা প্রথমবার ৪৯,০০০ হাজারের গণ্ডি পার করেছিল তাও ০.৮৬ শতাংশ কমে গেছে।

পতনের জেরে এদিন শেয়ারমার্কেটের বিনিয়োগকারীরা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। BSE-এর মার্কেট ক্যাপ ৪০০ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। শুধু এদিনই বিনিয়োগকারীরা ২.৫১ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন বোম্বে স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্যাপ ৩৯৯.৬৮ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা স্মলক্যাপ এবং মিডক্যাপ স্টকগুলি বড় মাত্রায় বিক্রি করতে শুরু করেছেন। সে কারণেই এই দরপতন।

ওয়াকিবহাল মহলের মতে, বিদেশী বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় উদ্বেগ ভারত-মরিশাস ট্যাক্স চুক্তির সংশোধনের জন্য একটি প্রোটোকলের বাস্তবায়ন। সূত্রের খবর, এটা বাস্তবায়িত হলে মরিশাস থেকে বিনিয়োগকারীরা এখন আরও বেশি মাত্রায় যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হতে পারে। পরিসংখ্যান বলছে মরিশাস ভারতে এফডিআই-এর চতুর্থ বৃহত্তম উৎস। দেশের মোট এফডিআই সম্পদের প্রায় ৬ শতাংশের ওখানের। কিন্তু, নতুন নিয়ম চালুর কথা উঠতেই ঘুম উড়েছে বিদেশী বিনিয়োগকারীদের।

শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে