ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সেলফি তুলতে চাওয়া ভক্তকে ধাক্কা, নিউইয়র্কে সমালোচনায় সাকিব

২০২৪ এপ্রিল ১২ ১৯:২৯:৩৪
সেলফি তুলতে চাওয়া ভক্তকে ধাক্কা, নিউইয়র্কে সমালোচনায় সাকিব

প্রবাস ডেস্ক : অলরাউন্ডার তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

শহরটির জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদের নামাজ পড়তে গেলে সেখানে সেলফি তুলতে চাওয়া এক ভক্তকে তিনি ধাক্কা মারেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১০ এপ্রিল) এই ঘটনা ঘটে।

ধাক্কা দেওয়ার কারণ জানতে চাইলে এক সংবাদকর্মীকেও সাকিব ধাক্কা দেন বলে অভিযোগ উঠেছে।

জ্যামাইকা মুসলিম সেন্টারে ঈদের জামাতের পর ও খুৎবা শুরুর আগে তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এখানে উপস্থিত আছেন বলে ঘোষণা দেওয়া হয়।

এই সময় মুসুল্লিদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। ভক্তদের অনেকেই সাকিবের সঙ্গে কথা বলা ও সেলফি তোলায় আগ্রহী হয়ে ওঠেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলফি তুলতে চাওয়ায় রেগে যান সাকিব। পরে তিনি একজনকে ধাক্কা দিলে উপাসকরা তাকে 'ভুয়া, নকল' বলে তিরস্কার করতে থাকে।

ফলে নামাজে অংশ না নিয়েই মসজিদ ত্যাগ করেন সাকিব।

শেয়ারনিউজ, ১২ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে