×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস

২০২৬ নভেম্বর ২২ ০৯:৪২:১২
সম্পর্কিত পক্ষ থেকে ঋণ নিচ্ছে ইনফরমেশন সার্ভিসেস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড সম্পর্কিত পক্ষ এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নেবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ১৯ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত কোম্পানির ১৪০তম বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়। পদ্মা ব্যাংক পিএলসির কাছে কোম্পানির দায় ওয়ান-টাইম এক্সিটের (একক কিস্তিতে পরিশোধ) আওতায় নিষ্পত্তির জন্য এই ঋণ নেওয়া হচ্ছে।

এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ কোম্পানিটির সম্পর্কিত পক্ষ, কারণ আইএসএনের চেয়ারম্যান সাজেদুর সেরাজ প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ শেয়ারের মালিক।

ঢাকার রমনার নিউ ইস্কাটন রোডের ৫২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত কোম্পানির অফিস স্পেস বন্ধক এবং ঋণদাতার অনুকূলে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ঋণটি জামানতযুক্ত করা হয়েছে। লেনদেনটি আগামী ৯ ডিসেম্বর, ২০২৬ অনুষ্ঠিতব্য ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে