×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত

২০২৪ এপ্রিল ১০ ২২:২১:৪৮
আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বুধবার আরব আমিরাতের বিভিন্ন প্রদেশের মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।

এক মাস সিয়াম সাধনার পর ঈদের জামাতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মুসল্লি। বেশিরভাগ মসজিদে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা রাখা হয়। এসব মসজিদেও ছিল নারীদের উপচে পড়া ভিড়।

সকাল ৬টা ১৭ মিনিটে শারজাহ গ্র্যান্ড মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। সূর্য ওঠার আগেই মসজিদটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সেখানে বেশির ভাগ উপাসক বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়। জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ারনিউজ, ১০ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে