×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সুইজারল্যান্ডের বাংলাদেশ ক্লাব জেনেভার ইফতার মাহফিল

২০২৪ এপ্রিল ০৯ ২২:৫৫:২৫
সুইজারল্যান্ডের বাংলাদেশ ক্লাব জেনেভার ইফতার মাহফিল

প্রবাস ডেস্ক : সুইজারল্যান্ডের বাংলাদেশ ক্লাব জেনেভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ এপ্রিল) জেনেভার স্থানীয় মন্টব্রিও প্রটেস্ট্যান্ট প্যারিসোয়ার এক হলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ডের বাণিজ্যিক নগরী জেনেভাতে বসবাসরত কয়েকশ প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এই ইফতার বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

ইফতার মাহফিলে পবিত্র কোরআন থেকে আলোচনা করেন জেনেভা প্রধান মসজিদের প্রধান শায়েখ নুর উদ্দীন।

বাংলাদেশ ক্লাব জেনেভার সভাপতি হারুন রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জর্জ ও সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন জেনেভায় অবস্থিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।

এ ছাড়া সুইজারল্যান্ডের জেনেভা, লুসান ও ফ্রান্সের আনমাস থেকে প্রায় দুইশ প্রবাসী বাংলাদেশি নারী, পুরুষ, শিশু-কিশোর ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের বাংলাদেশ ক্লাব জেনেভা সংগঠনটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে কাজ করছে।

এছাড়াও জেনেভায় বসবাসরত বাংলাদেশিদের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বিশেষ অবদান রাখছে।

শেয়ারনিউজ, ০৯ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে