সৌদিতে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
প্রবাস ডেস্ক : আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত দেশটির আইনশৃঙ্খলা বাহিনী প্রবাসীদের গ্রেপ্তার করে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদিজুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলেছে, গত ৩ এপ্রিল পর্যন্ত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ২১ হাজার ৫০৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
এই প্রবাসীদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
এতে বলা হয়েছে, সৌদির আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১৪ হাজার ৩২৩ জন, সীমান্ত সুরক্ষা আইনে ৪ হাজার ৭৭৮ জন এবং শ্রম আইনের আওতায় ২ হাজার ৪০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ২৯৫ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ইয়েমেনি ৩৭ শতাংশ, ইথিওপিয়ান ৬১ শতাংশ এবং অন্যান্য দেশের ২ শতাংশ নাগরিক রয়েছেন।
এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরবের ত্যাগের চেষ্টটার সময় আরও ৬১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ৯ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
বসবাসের অনুমতি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে ৬১ হাজার ৩০১ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫৭ হাজার ১৩ জন এবং নারী আছেন ৪ হাজার ২৮৮৮ জন। আটককৃত প্রবাসীদের মধ্যে ৫৪ হাজার ১৬৯ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এর পাশাপাশি আরও ১ হাজার ৬৬৬ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।
আর গ্রেফতারকৃতদের মধ্যে ৭ হাজার ৪২৩ জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটি বেআইনিভাবে কোনো ব্যক্তিকে দেশে প্রবেশে সহায়তা করার চেষ্টা করার জন্য ১৫ বছর পর্যন্ত জেল এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করেছে।
সৌদি আরব প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের একটি দেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদি আরবে কাজ করছেন।
সৌদি আরবের স্থানীয় মিডিয়া নিয়মিতভাবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে দেশটির চলমান ক্র্যাকডাউন এবং অবৈধ অভিবাসীদের আটকের বিষয়ে প্রতিবেদন করে।
শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
- প্রেমিকার রাগ ভাঙাতে প্রেমিকের অবাক কান্ড
- সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস
- লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে সংঘর্ষ, ছয়জন গ্রেপ্তার
- আত্মজীবনীতে বিশ্বনেতাদের নিয়ে বিস্ফোরক অভিজ্ঞতা জানালেন বাইডেন
- পাকিস্তানের ন্যাশনাল প্রেস ক্লাবে বাংলাদেশের এক শেফের দুই দশকের গল্প
- কৃষি ঋণে সাফল্য, সিএমএসএমইতে ব্যর্থ পাঁচ রাষ্ট্রায়ত্ত ব্যাংক
- বড় দরপতনের পর ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ারবাজার
- বিমানে পাইলটদের ঘুম ও খাবারের জন্য আছে যেসব নিয়ম
- যোগ্যতা নিয়ে শিক্ষার্থীর প্রশ্নের জবাবে যা বললেন রাশেদ খাঁন
- জাকির নায়েকের নাম উল্লেখ করে ভারতের নতুন প্রজ্ঞাপন
- ফেসবুকের একটি পোস্টেই বিপাকে বিমান কর্মকর্তা
- পাকিস্তানের চোখে ‘গাদ্দার’, পাকিস্তানেই রাজকীয় অতিথি
- হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নতুন উত্তেজনা, বাংলাদেশকে নিয়ে ভারতের হিসাব
- ‘আমাকে বাঁচান, আমাকে বাঁচান’ নিয়ে এবার কাদেরের স্ট্যাটাস
- অজান্তেই সারারাত যেসব কাজ করে আপনার স্মার্টফোন
- সোনালী-জনতাসহ ৬ ব্যাংক নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য
- হাসিনাকে আনার বিশেষ বিমানের অনুমতি দেবে কে—ঢাকা না দিল্লি?
- শিক্ষকদের নতুন পে-স্কেল নিয়ে বড় অনিশ্চয়তা
- স্বর্ণের দামে ধস, ২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে পূর্বাভাস
- ভাইরাল অপরাজিতা চা নিয়ে সতর্ক করলেন চিকিৎসক
- বাংলাদেশ নিয়ে সুর বদলাল বিজেপি
- বায়েজিদ বোস্তামীর ইরান থেকে চট্টগ্রাম ১২০০ বছরের রহস্য
- ভারতের বিপরীতে বাংলাদেশের ঢাল হয়ে দাঁড়ানোর ঘোষণা চীনের
- প্রধানমন্ত্রীর সফরের আগে আমির হামজার বিস্ফোরক বক্তব্য
- গরুর মাংসের দাম স্থির, মাছ কিনতেই হিমশিম খাচ্ছেন ক্রেতারা
- প্রবাসীদের জন্য বড় সুযোগ, বিনিয়োগ আনলে মিলবে আর্থিক পুরস্কার
- ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম জানাল বাজুস
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী যাত্রা শুরু, ভাষা শিক্ষায় সরকার
- কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা
- রমজানের আগে সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- সিএসইর পরিচালক হলেন এমদাদুল ইসলাম ও সালমান ইস্পাহানি
- গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল
- জামিন পেয়ে যা বললেন মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই বাবা
- শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা
- ১৩ বছর বয়সের লিওনেল মেসির স্কুলের মার্কশিট ভাইরাল
- সম্পদ বিক্রি ও কারখানা বন্ধ: লিবরা ইনফিউশনসের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- নগদ ডলার বিক্রির সর্বোচ্চ দর বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
- আ.লীগের অনুষ্ঠানে গিয়ে যা বললেন হ্যারি কে টমাস
- সবাইকে ঘোল খাইয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা
- দেখে ফেলায় শিক্ষক পরিবারে একে একে চারজনকে হত্যা
- সম্পদের বাজারমূল্য নিয়ে প্রশ্ন, শ্রমিক তহবিলেও আইন মানেনি রহিম টেক্সটাইল
- টিসিবির কর্মকর্তা আবুল হাসনাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
- সহিংসতার ধাক্কায় গোপালগঞ্জে প্রায় বন্ধ মোবাইল ব্যাংকিং
- জামানত ছাড়াই ৪ কোটি টাকা পাওনা, হাক্কানি পাল্পের আদায় নিয়ে অনিশ্চয়তা
- ডিভিডেন্ডের টাকা স্থানান্তর হয়নি, নগদ লেনদেনেও বিধি লঙ্ঘন অ্যাডভেন্ট ফার্মার
- পাওনা আদায়ে আইনি জটিলতা, শ্রমিক তহবিলেও অনিয়ম ইনডেক্স অ্যাগ্রোর
- সেন্ট্রাল ফার্মার আর্থিক প্রতিবেদনে ১৩টি আপত্তি
- সরকারি প্রকল্প কমায় রাজস্বে ধাক্কা, লোকসান বেড়েছে বিবিএস ক্যাবলসের
- বাজারের ইতিবাচক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিনিয়োগকারীরা
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারের লেনদেন বাড়াতে জানুয়ারি থেকে টি+১ পদ্ধতিতে লেনদেন নিষ্পত্তি













