×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দুই ঘণ্টায় সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট

২০২৪ এপ্রিল ০৮ ১১:৫৮:২৩
দুই ঘণ্টায় সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচক বেড়েছে ৪৩ পয়েন্টের বেশি। আর শেয়ারদর বেড়েছে ২৮৬ কোম্পানির। এসময় লেনদেন হয়েছে ১৬৭ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৩.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০.০৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৯.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭৬ ও ২০২৪ পয়েন্টে।

আলোচ্য সময়ে লেনদেন হয়েছে ১৬৭ কোটি ০৭ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ারের।

শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে