×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পর্তুগাল যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল

২০২৪ এপ্রিল ০৮ ১০:৩৩:২৯
পর্তুগাল যুবলীগের ইফতার ও দোয়া মাহফিল

প্রবাস ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত স্থানীয় রাধুনী রেন্টারেন্টে রাজনীতিবিদ, পেশাজীবী, আলেম-উলামা ও সাংবাদিকদের সম্মানে পর্তুগাল যুব লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পর্তুগাল যুবলীগ নেতা আহমেদ লিটনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শাহীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ নেতা রনি হোসেন।

আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগ নেতা মাসুম আহমেদ,পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিপলু আহমেদ, পর্তুগাল ঘাতক দালাল মূল কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনে সিনিয়র সহ-সভাপতি মিলন বেপারী, পর্তুগাল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফি আদনান আকাশ, নারীর উদ্যোক্তা লাবনী খাতুন।

বিভিন্ন ব্যবসায়ী আলেম-ওলামা গণমাধ্যমকর্মী, নবনির্বাচিত পর্তুগাল বাংলা সাহিত্য সংসদের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে