×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ইটালিতে বাড়ছে অভিবাসীদের তৈরি ব্যবসা প্রতিষ্ঠান

২০২৪ এপ্রিল ০৭ ১৬:০৯:২৪
ইটালিতে বাড়ছে অভিবাসীদের তৈরি ব্যবসা প্রতিষ্ঠান

প্রবাস ডেস্ক : ইতালিতে অভিবাসীদের তৈরি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। দেশটির চেম্বার অব কমার্সের আইটি কনসোর্টিয়ামের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

আইটি কনসোর্টিয়াম ইনফোমারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের ব্যবসায়িক ক্ষেত্রগুলি মূলত তাদের জাতীয়তার উপর নির্ভর করে।

ইতালির ভিটারবো, তুরিন এবং ক্রেমোনা প্রদেশে রোমানিয়ান নাগরিকদের প্রচুর পরিমাণে পাওয়া গেছে।

এছাড়া চীনা নাগরিকদের বড় একটি অংশ প্রাতো, ফার্মো এবং ফ্লোরেন্স শহরে ব্যবসা স্থাপন করেছে৷

প্রতিবেদনে তথ্য অনুসারে, ইটালিতে অভিবাসীদের ব্যবসার ৩৪ শতাংশ রোমানীয় এবং চীনা নাগরিকদের দখলে৷

এছাড়াও, মরক্কো, রোমানিয়া এবং চীনের উদ্যোক্তাদেরও বিভিন্ন সেক্টরে ব্যবসা করতে দেখা গেছে যেমন: রোমানিয়ান নাগরিকরা নির্মাণ খাতে আধিপত্য বিস্তার করে এবং মরক্কোর অভিবাসীরা বিভিন্ন খুচরা এবং পণ্য-ভিত্তিক ব্যবসায় নিযুক্ত রয়েছে।

মরোক্কান এবং রোমানিয়ানরা পূর্বোক্ত ব্যবসার পাশাপাশি ইতালি জুড়ে পরিবহন পরিষেবা, বাণিজ্যিক স্থান ভাড়ার ব্যবসায় জড়িত। অন্যদিকে চীনারা প্রাথমিকভাবে উৎপাদন ও বিনোদন খাতে জড়িত বলে জানা গেছে।

দুই সংস্থা ইনফোকামেরে এবং ইউনিয়ন কামেরে৷ ইতালির শ্রম মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত অভিবাসী ব্যবসা প্রোগ্রাম থেকে তথ্য সংগ্রহ করেছে।

ইউনিয়ন কামেরের প্রধান আন্দ্রেয়া প্রিট বলেন, ‘জনসংখ্যার পরিপ্রেক্ষিতে ইটালীয় অর্থনীতিতে বিদেশি ব্যবসায়ীদের অবদান প্রশংসিত৷৷’

২০২৩ সালের শেষ পর্যন্ত চেম্বার অব কমার্সে নিবন্ধিত বিদেশিদের ব্যবসার সংখ্যা প্রায় ছয় লাখ ৬০ হাজার৷ যা মোট ইটালীয় কোম্পানির প্রায় ১১ শতাংশ৷ এই সংখ্যা ২০২২ সালের তুলনায় দুই শতাংশ এবং ২০১৯ সালের বিপরীতে সাত শতাংশ বেশি৷

২০২৩ জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে অভিবাসীরা ইটালিতে প্রায় ৬৪ হাজার কোম্পানি খুলেছেন৷ একই সময়ে বন্ধ হওয়া ব্যবসার সংখ্যা প্রায় ৩৬ হাজার।

শেয়ারনিউজ, ০৭ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর

উ
প
রে