×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এক্সিম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণায় কেন্দীয় ব্যাংকের সম্মতি

২০২৪ এপ্রিল ০৭ ১২:২৩:২৫
এক্সিম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণায় কেন্দীয় ব্যাংকের সম্মতি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণার জন্য বাংলাদেশ ব্যাংকের সম্মতি পেয়েছে। এক্সিম ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) এক্সিম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৪ পয়সায়। আগের অর্থবছরের একই সময় শেষে যা ছিল ২২ টাকা ৩২ পয়সা।

২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৪৪৭ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৩৯ কোটি ২৫ লাখ টাকা।

ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩২.৪৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯.১৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ০.৭৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৭.৬২ শতাংশ শেয়ার।

শেয়ারনিউজ, ০৭ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে