×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ এপ্রিল ০৫ ১০:০৬:৩৬
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ- ০৪ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৮৮টির দর বেড়েছে, ১৬৮টির দর কমেছে, ৩৯টির দর অপরিবর্তিত ছিল এবং ১৭টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৭.৬৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ২১.১৪ শতাংশ, কেএন্ডকিউয়ের ১৪.৪২ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৩.৫৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১২.২৪ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১২.১৭ শতাংশ, ইনটেক লিমিটেডের ১১.৯১ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১১.৪৪ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ১১.৩২ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ১০.৯৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

শেয়ারনিউজ, ০৫ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে