×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

উত্থান টেনে ধরতে চেয়েছে ৬ কোম্পানির শেয়ার

২০২৪ এপ্রিল ০৪ ১৫:১৪:৪২
উত্থান টেনে ধরতে চেয়েছে ৬ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ২০ পয়েন্টের বেশি। সূচকের এমন উত্থানের দিনেও বাজার টেনে ধরতে চেয়েছে ৬ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ব্যাংক, ব্রাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

কোম্পানিগুলোর শেয়ার দর কমার কারণে আজ ডিএসইর সূচকের উত্থান কমেছে সাড়ে ৮ পয়েন্ট।

ডিএসইর সূচক টেনে ধরার শীর্ষ স্থানে ছিল আজ ইস্টার্ন ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৮০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের উত্থান কমেছে ৩.১৭ পয়েন্ট।

ডিএসইর সূচক টেনে ধরার দ্বিতীয় কোম্পানি ছিল ব্রাক ব্যাংক। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪০ পয়সা। যে কারণে ডিএসইর সূচকের উত্থান কমেছে ১.৬৩ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকের উত্থান কমিয়েছে ন্যাশনাল ব্যাংক ১.২১ পয়েন্ট, আইএফআইস ব্যাংক ১.০৫ পয়েন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ০.৮৮ পয়েন্ট এবং একমি ল্যাবরেটরিজ লিমিটেড ০.৬০ পয়েন্ট।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে