×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দুই ঘন্টায় সূচক বেড়েছে ৩০ পয়েন্ট

২০২৪ এপ্রিল ০৪ ১২:২৪:২১
দুই ঘন্টায় সূচক বেড়েছে ৩০ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৮০ কোটি ২৭ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮০৬ পয়েন্টে। অন্যসূচক ‘ডিএসইএস’ ৯.১৩ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৪.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৬৬ ও ২০১৯ পয়েন্টে।

আলোচ্য সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৭টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে