ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক

২০২৪ এপ্রিল ০৪ ১০:৪৭:৫৩
জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান শাখা বর্ধনে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটির পরিচালনা বোর্ডের সদস্যরা রাজধানীর পূর্বাচলে ১৫.৮৬ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় হবে ২৪ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের অনুমতিসাপেক্ষে এ ক্রয় সম্পন্ন করা হবে।

ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া জমির ঠিকানা- সেক্টর ০৪, রোড- ২২৬, প্লট ৩৩, পূর্বাচল নিউ টাউন।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে