×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

২০২৪ এপ্রিল ০৪ ১০:১৯:৫৯
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আরএকে সিরামিকসের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ+” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “এসটি-১”। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এ” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “এসটি-৩”। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানিদুটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে