×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রথম ঘন্টায় সূচক হাওয়া ৩৮ পয়েন্ট

২০২৪ এপ্রিল ০২ ১০:৫৭:৫২
প্রথম ঘন্টায় সূচক হাওয়া ৩৮ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০২ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর ১ ঘন্টায় ৩৮ পয়েন্টের বেশি সূচক হাওয়া হয়ে গেছে।

এই সময়ে ডিএসই প্রধান বা ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৩ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯.১১ পয়েন্ট পতনের পর অবস্থান করছে ১ হাজার ২৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৫ পয়েন্টে।

এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেলা ১০ টা ৩০ পর্যন্ত ডিএসইতে ৯২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই সময়ে ডিএসইতে ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মাঝে দর বেড়েছে ৫০টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

শেয়ারনিউজ, ০২ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে