শেয়ারবাজারে আবারও বড় পতন, আতঙ্কে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ এক মাসের বেশি সময় ধারাবাহিক পতনের পর গেল সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার দেশের শেয়ারবাজার ঘুরে দাঁড়িয়েছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৬৮৫ পয়েন্ট খোয়া যাওয়ার পর ওই দুই দিনে সূচক উদ্ধার হয়েছিল ৬৭ পয়েন্ট।
আজ রোববার (০১ এপ্রিল) একদিনেই সূচক উধাও হয়ে গেছে ৬৮ পয়েন্টের বেশি। পাশাপাশি ওই দুই দিন বাজার ইতিবাচক থাকার কারণে বিনিয়োগকারীদের মনে যতোটা আশা তৈরি করেছিল, আজ এক দিনেই তা ম্লান করে হয়ে গেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১১ ফেব্রুয়ারি ডিএসইর প্রধান সূচক ছিল ৬ হাজার ৪৪৭ পয়েন্ট। এরপর ২৯ কর্মদিবসের মাথায় সূচক ৬৮৫ পয়েন্ট হারিয়ে দাঁড়ায় ৫ হাজার ৭৬২ পয়েন্টে। এই ২৯ কর্মদিবসের মধ্যে মাত্র ৪ কর্মদিবস সূচক ইতিবাচক ছিল। বাকি ২৫ কর্মদিবসই সূচক পতনের বৃত্তে আটকে ছিল।
এরপর গত বুধবার ও বৃহস্পতিবার সূচক ৬৭ পয়েন্ট বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের মনে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। তারা নতুন করে আশা বাঁধতে শুরু করেছিল। কিন্তু আজ এক দিনের পতনের ঝড়ে তাদের সব আশা ধুলিস্যাৎ হয়ে গেছে। আবারও অজানা আতঙ্কে পাড়ি জমাল তারা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পতনের চাপে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা প্রতিদিন নিঃস্ব হয়ে যাচ্ছে, আর নিয়ন্ত্রক সংস্থার কর্তাব্যক্তিরা নতুন নতুন আইপিও ও বন্ড ইস্যু করার কাজে মত্ত। বাজার ইতিবাচক করার জন্য যেসব বাস্তবভিত্তিক উদ্যোগ প্রয়োজন, সেসব উদ্যোগ নেই বলে বাজার সংশ্লিষ্টদের অভিযোগ।
সোমবারের বাজার পর্যালোচনা
আজ সোমবার (০১ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৬১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৭ পয়েন্টে।
আজ ডিএসইতে ৪৬৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি টাকার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৯২ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৯৭টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ২১৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১২৩টির, কমেছিল ৬৬টির এবং অপরিবর্তিত ছিল ২২টি প্রতিষ্ঠানের।
শেয়ারনিউজ, ০১ এপ্রিল ২০২৪
পাঠকের মতামত:
- হাসিনার সুনির্দিষ্ট অবস্থান জানাল ভারতীয় গণমাধ্যম
- নতুন অধ্যায় শুরুর বার্তা ন্যান্সির, শেষ হলো তৃতীয় সংসার
- কারাগারে অসুস্থ পলক, চিকিৎসার বিষয়ে আদালতের নির্দেশ
- আজকের আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ভিডিও ছড়িয়ে পড়তেই ছাত্রদলের পদ হারালেন নয়ন
- ভিক্ষা করার সময় বেঁধে দিল ‘ফকির কমিটির সভাপতি’
- সেই মন্ত্রীকে নিয়ে যা বললেন জুলকারনাইন সায়ের
- ফোনে নতুন আতঙ্ক, ফাঁদে পা দিলেই ব্যাংকের টাকা গায়েব
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






