×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

লংকাবাংলা সিকিউরিটিজের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ এপ্রিল ০১ ১১:৫২:১৩
লংকাবাংলা সিকিউরিটিজের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ার প্রতি আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। লংকাবাংলা সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা আয় হয়েছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৩৩ পয়সায়। আগের অর্থবছর শেষে যা ছিল ২১ টাকা ২৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।

শেয়ারনিউজ, ০১ এপ্রিল ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে